রবিবার , ১০ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কর্ণফুলী নদীতে ড্রেজিং করতে এসে ক্রেন নদীতে পড়ে গেল

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১০, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- রাইখালী ফেরীঘাটে রাঙ্গুনিয়া উপজেলাধীন অংশে কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কাজে ব্যবহৃত সড়ক ও জনপদ বিভাগের ক্রেনটি পানিতে ডুবে যায়।

রবিবার দিবাগত  রাত ৩ টার  দিকে ফেরির উপর থেকে নিয়ন্ত্রণ হারিযে ক্রেনটি  নদীতে পড়ে যায়। এতে কোন হতাহতে খবর পাওয়া যায়নি।

রাঙামাটি জেলা  সড়ক ও জনপদ বিভাগের  উপ সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, আমরা বিষয়টি শুনেছি, দুর্ঘটনার পর আমার লোক পাঠানো হয়েছে দ্রুত উদ্ধারের কাজ চলছে।তবে উদ্ধারের পর নদীর ড্রেজিংয়ের কাজ যথাসময়ে শুরু হবে।

নাব্যতা সংকট ও জোয়ার ভাটার কারণে প্রায় সময় বন্ধ রাখতে হচ্ছে কাপ্তাই ও রাঙ্গুনিয়া  উপজেলাধীন কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা- রাইখালী ফেরি চলাচল। এতে দীর্ঘ সময়ের জন্য খাগড়াছড়ি এবং রাঙামাটির সাথে বান্দরবান ও চট্রগ্রামের  যোগাযোগ ব্যবস্থায় বিড়ম্বনার সৃষ্টি হয়। ফলে বিভিন্ন স্থান থেকে সড়ক পথে ফেরি যোগে পার হতে আসা শত শত যানবাহন চালক এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এ  নাব্যতা সংকটে প্রায়ই এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই সড়কে চলাচলকারীদের। এতে করে সময় যেমন অপচয় হচ্ছে তেমনী চরম দূর্ভোগের শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। এ সমস্যা নিরসন ও নদীর তল দেশ ড্রেজিং করার জন্য ক্রেন  আনা হলে সেটি রবিবার  রাত ৩ টার  দিকে ফেরির উপর থেকে নিয়ন্ত্রণ হারিযে নদীতে পড়ে যায়।

এই ড্রেজিং এর কারনে রবিবার (১০ মার্চ) হতে ভোর ৬ টা হতে ১৩ মার্চ পর্যন্ত ভোর ৫ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয় রাঙামাটি জেলা সড়ক ও জনপদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে।।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ইউনিয়ন যুবলীগের সম্মেলন সম্পন্ন

বান্দরবানে শিক্ষাবৃত্তি পেল ৭২৫ জন শিক্ষার্থী

বান্দরবান সাংবাদিকদের সাথে বীর বাহাদুরের মতবিনিময়

রাঙামাটির কুতুকছড়িতে আগুনে দোকান বসতঘর পুড়ে ছাই

পাহাড়ি পথে জীবনের ভার, তিন পরিশ্রমীর অদম্য গল্প

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

বাঘাইছড়িতে কাদেরীয়া মুনিরিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

৯ম পে স্কেলের দাবিতে কাপ্তাইয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি পালন

কাপ্তাইয়ে ছাগলের পিপিআর রোগ নির্মূল্যে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু

error: Content is protected !!
%d bloggers like this: