সোমবার , ১৮ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে অপরাধমুক্ত যুবসমাজ গঠনে এগিয়ে আসার আহবান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
মার্চ ১৮, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ সুশাসন প্রতিষ্ঠা ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটিতে অপরাধমুক্ত শিক্ষিত যুবসমাজ গঠনে এগিয়ে আসার জন্য যুবদের প্রতি আহবান জানানো হয়েছে।

সোমবার আস্থা প্রকল্প আয়োজিত ত্রৈমাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ শীর্ষক এক সভায় এ আহবান জানানো হয়। শহরের আশিকা কনভেনশন মিলনায়তনে প্রকল্পের মনিটরিং (রিপোর্টিং) কর্মকর্তা রত্ন জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে আস্থাশ্রী নাগরিক প্লাটফর্ম যুগ্ম আহবায়ক সুশীল প্রসাদ চাকমা, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়টস সহকারী নির্বাহী পরিচালক কক্সী তালুকদার, জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী রবীন চন্দ্র চাকমা। এছাড়া অংগ্রহণকারী যুব প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

সভায় আস্থা প্রকল্প পরিচালিত পৌর এলাকাসহ রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নের যুব প্রতিনিধিরা যোগ দেন। কর্তৃপক্ষ জানান, যুবদের মানবিক মূল্যবোধে সচেতন করার লক্ষ্যে রাঙামাটি জেলায় ‘আস্থা’ নামে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস।

২০২৩ সালের নভেম্বর মাসে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ থাকবে ২০২৬ সাল পর্যন্ত। আস্থা প্রকল্পের লক্ষ্য হচ্ছে জেলা ও উপজেলায় পর্যায়ে যে কোনো প্রকার সহিংসতা, আক্রমন, জীবনাচার, ধর্ম ও মতের বিরুদ্ধে সহিংসতা, সংখ্যালঘু বা প্রান্তিকতার কারণে ভীতি সঞ্চার, হুমকি প্রদর্শন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তি-সম্প্রীতি হানিকর পোস্ট, বিদ্বেষ ছড়ানোসহ এসব বিভিন্ন ইস্যু থেকে বিরত থেকে যুব সমাজকে মানবিক মূল্যবোধে উৎসাহিত করে কাজে লাগানো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

 চিংম্রং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে গাড়িসহ কাঠ আটক 

চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চন্দনাইশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে হাতির আক্রমনে এক নারীর মৃত্যু 

দীঘিনালায় ইপিআই কর্মসুচির ওরিয়েন্টেশন কর্মশালা

রাঙামাটিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেমিনার অনুষ্ঠিত

রাজস্থলীতে ধর্মীয় গুরুদের নিয়ে কর্মশালা

বান্দরবানের ৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

দক্ষ ও স্মার্ট পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকদের প্রতি

error: Content is protected !!
%d bloggers like this: