বুধবার , ২৭ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে মরিচের বস্তায় মিলল ৮ কেজি গাঁজা, পাচারকারী আটক

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ২৭, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ

 

মরিচের বস্তায় অভিনব কায়দায় পাচারের সময় খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৮ কেজি ।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে রামগড় উপজেলার বলিপাড়া এলাকায় দু’টি মরিচের বস্তা সহ সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরিচের বস্তা তল্লাশি করলে বস্তায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা গাঁজা জব্দ করে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ব্যক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (৩৭) সে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাচাঁ মেরুং গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন বলেন, আটক ব্যক্তি মরিচ বিক্রি না করা ও গতিবিধি সন্দেহজনক হওয়াতে পুলিশে খবর দেয়া হয়।

রামগড় থানার উপ-পরিদর্শক মহসিন মোস্তফা জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎রাঙামাটিতে ওএমএস কার্যক্রম মনিটরিং: বরাদ্দ বাড়ানোর দাবি ভোক্তাদের

কাপ্তাইয়ে জাতীয় শিশু  পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন 

পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ক্রীড়া ও সংস্কৃতির কোন বিকল্প নেই-মন্ত্রী দীপেন দেওয়ান

তর সইছে না রাঙামাটি জেলা পরিষদের নেমপ্লেট পরিবর্তনে !

রাঙামাটিতে এবিসি ক্লিনিক, প্যানাসিয়া ও বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা 

দাপ্তরিক কাজে দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তুলতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী 

নব নির্মিত রাঙামাটি সিজিএম আদালত ভবন উদ্বোধন

কাপ্তাইয়ে বিএসপিআই সড়কের বেহাল অবস্থা, পথচারীদের দূর্ভোগ চরমে

কাপ্তাইয়ে খাদ্য বিভাগের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত সচিব মজিবুর রহমান

ঈদগাঁওয়ে শহিদ নুরুল আমিনের কবর জিয়ারত ও আর্থিক অনুদান দিলেন পুলিশ সুপার

error: Content is protected !!
%d bloggers like this: