সোমবার , ১০ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জুন ১০, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রান্তিক চাষীদের উৎপাদিত ফসলে উপর তিনটি প্রতিষ্ঠানের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কৃষকদের আটটি কৃষক সংগঠন।

সোমবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্তরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সভাপতি তরুন আলো চাকমার সভাপত্বিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি মারমা ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশ্যি চৌধুরী, পার্বত্য ফল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, পানছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির সভাপতি দেবাশীষ চাকমা এবং সংগঠনগুলোর উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু।

মানববন্ধনে বক্তারা বলেন তাদের উৎপাদিত আম, কাঠালসহ বিভিন্ন কৃষি পণ্য উপর পৌরসভা, বাজার ফান্ড ও পার্বত্য জেলা পরিষদ সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় করছে। এছাড়া জেলা থেকে অন্য জেলায় কৃষি পণ্য পাঠানোর ক্ষেত্রে এসএ পরিবহন অতিরিক্ত পরিববহন ফি আদায় করে বলে অভিযোগ করেন বক্তারা।

দ্রুত টোল আদায় নিয়ন্ত্রণ না করলে কৃষকরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারী দেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কয়েকশত কৃষক অংশ নেন।

পরে টোল আদায় কমানো জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন কৃষকেরা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিয়‌মিত ভূমিকর প‌রি‌শোধ ক‌রে সরকা‌রের উন্নয়ন কর্মকা‌ন্ডে অংশিদার হতে হ‌বে-সামশুদ্দোহা চৌধুরী

পাহাড়ে সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি: উন্নয়ন বাধাগ্রস্ত

জুরাছড়ির মৈদং ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ, এক শিশুর মৃত্যু

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা নিবেদন 

দীর্ঘ ৭ বছর পর বান্দরবান ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

ভাষার_স্বাধীনতা

নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিএনপি নেতা আনোয়ারুল আজিমের মৃত্যুতে নজরুল ইসলাম আজাদের শোক

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঈদগাঁওয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

error: Content is protected !!
%d bloggers like this: