মঙ্গলবার , ১১ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৪২ লিটার চোলাই মদসহ আটক ২

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১১, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর পৃথক দুইটি অভিযানে ৪২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা  হলেন মো:   খোরশেদ আলম(৩০)। তিনি রাঙামাটি পৌর এলাকার পুরাতন বাস স্টেশন এর মৃত গোলাম মাহমুদ প্রকাশ গোলাম মোহাম্মদ এর ছেলে। আটককৃত অপরজনের নাম রনি(২৩)। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দ বাড়ী এলাকার কামাল উদ্দিন এর ছেলে।

কাপ্তাই থানার ওসি  মোঃ আবুল কালাম জানান, গত সোমবার (১০ জুন) বিকেল ৫ টা ৫ মিনিটে থানার   এসআই মোঃ হাবীবুর রহমান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ থানাঘাট এলাকার পোস্ট অফিস সংলগ্ন ঘাটে যাওয়ার প্রবেশ মুখে পাঁকা রাস্তার উপর দক্ষিণ পাশে ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ মোঃ খোরশেদ আলমকে আটক করা হয়।

অপরদিকে একইদিন বিকেল  ৫ টা ৩০ মিনিটে থানার  এসআই মোঃ আঃ সবুর খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বারোঘানিয়া গেইটের সামনে লিচু বাগান টু কাপ্তাই গামী রাস্তার দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ১২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ   রনিকে আটক করা হয়।

ওসি জানান অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের  বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার (১১ জুন) সকালে রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাইখালীতে বন বিভাগের অভিযানে বানরছানা উদ্ধার

ভারসাম্য, ক্ষমতায়ন এবং উদ্ভাবনী শক্তিতে পার্বত্যবাসীকে আরও বেশি পারদর্শী হতে হবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

ওয়াদুদ ভূঁইয়াকে ত্রাসের রাজত্ব করতে দেওয়া হবে না – অপু

রামগড়ে ক্ষুদে ডাক্তার ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা

কাপ্তাইয়ে তথ্য অফিসের  নারী সমাবেশ

চকরিয়ায় দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ঈদে আশানুরূপ পর্যটক নেই রাঙামাটিতে

error: Content is protected !!
%d bloggers like this: