শুক্রবার , ২৬ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত একজন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২৬, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

রাঙামাটি শহরের তবলছড়ির স্বর্নটিলা এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেকজনকে। নিহতরা হলেন, রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র অনর্ব চৌধুরী, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র এডিশন সাহা। নিহত অর্নব চৌধুরী মাস্টার আর্ট কলোনীর বাবুল চৌধুরীর ছেলে। এডিশন সাহা মাঝের বস্তির অমিত সাহার ছেলে। আহত হয়েছে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র শিবম দাশ। হতাহতদের বাড়ি রাঙামাটি শহরের মাস্টার আর্ট কলোনী এবং মাঝের বস্তি এলাকায়। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী মোঃ কুদ্দুস আলী (২৭) বলেন, হতাহতরা সকাল সাড়ে ১১ টার দিকে স্বর্নটিলা এলাকার সাইফুল ইসলাম ভুট্টোর করাত কল ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। ঘাটে মানুষের জটলা দেখে তিনি নিজে পানির নিচ থেকে তিনজকে উদ্ধার করে সিএনজিতে তুলে হাসপাতালে পাঠান। এরপর কর্তব্যরত ডাক্তার অর্নব ও এডিশনকে মৃত ঘোষণা করে। শিবমকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। প্রথমে অর্নব এরপর এডিশন এবং সর্বশেষ শিবমকে উদ্ধার করা হয়। হতাহতরা গোসলের সময় সাথে লাইফ জ্যাকেটও নিয়ে ছিলেন বলেন কুদ্দুস।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শওকত আকবর খান বলেন, তিন ছাত্রকে দুপুর সাড়ে বারো টায় হাসপাতালে আনা হয়। তিনজনের মধ্যে দুজনই হাসপাতালে পৌছার আগে মারা যায়। একজনের অবস্থা আশংকাজনক। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনা খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনরা ভীড় করেন হাসপাতালে। স্বজনরা হাসাপাতালে কান্নায় ভেঙে পড়েন। এডিশন সাহার ফুফাতো জামাই বিধান কান্তি সাহা (৬০) বলেন, এডিশন ও শিবম দুজনে সকালে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট থেকে ফিরে তারা গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। তারা কেউ সাঁতার জানত না।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোহাম্মদ আলী বলেন, দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়া নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলী-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা মহাসড়কের বাঁক যখন মরণফাঁদ

মানিকছড়িতে কুড়িয়ে পাওয়া নবজাতকের ঠাঁই মিলেছে শিশু মনিতে

কাপ্তাই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

কাউখালী বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নেতাকর্মীদের প্রতিবাদ ও লিগ্যাল নোটিশ

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস দূর করা হবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

সাজেকে চাঁদের গাড়ী উল্টে আহত ৯

কাপ্তাইয়ে ২১৭ লিটার মদসহ একজন আটক

সরেজমিন / প্রায় সময় বন্ধ থাকে বালুখালীর সাপমারা পাহাড় স: প্রা: বিদ্যালয়টি

বাঘাইছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দীঘিনালায় সড়কে গাড়ি পাকিংয়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

error: Content is protected !!
%d bloggers like this: