শনিবার , ৩ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সচল ৫টি ইউনিট, বিদ্যুৎ উৎপাদন ২০৬ মেগাওয়াট

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ৩, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ

গত তিন দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের( কপাবিকে) ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চালু হয়েছে। সেই সাথে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে। এতদিন পানির অভাবে কখনো ৩ টি এবং কখনো ৪ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন করা হতো বলে কপাবিকে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এর সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, শনিবার (৩ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে সর্বমোট ২ শত  ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তৎমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪৬ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৪৫ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। লেকে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরোও বাড়বে বলে তিনি জানান।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে ৮৯ দশমিক ৬৪ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শনিবার (৩ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত লেকে  ৯৪দশমিক ১৪ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই লেকে পানি পরিমাণ বর্তমানে বেশি রয়েছে।

প্রসঙ্গত:  কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) এবং বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ২৩০ হতে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে পাচারের পথে বিপুল অস্ত্র জব্দ: ইউপিডিএফ ও সিএনএফ’র সংশ্লিষ্টতা

বাঘাইছড়িতে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দূর্যোগের সময় পাহাড়ের মানুষের পাশে দাঁড়ান: কুজেন্দ্র লাল ত্রিপুরা

বিলাইছড়িতে লোকালয়ে এসে বন্য শুকরের আক্রমন; আহত ৩ জন

কাপ্তাই বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, মাদক সেবনে যুবকের জেল

বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে পার্বত্য উপদেষ্টা সহ জেলা প্রশাসন ও পুলিশ’র ত্রান বিতরণ

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হলেন খাগড়াছড়ির দুলাল হোসেন

কাপ্তাইয়ে জমে উঠছে পশুর হাট: দেশী গরুর চাহিদা বেশি 

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতার ৭ বছরেও হয়নি ৮ হত্যার বিচার, ভুক্তভোগীদের ক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: