সোমবার , ১২ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই রেশমবাগান পুলিশ চেক পোস্টে যোগদান করেছেন ট্রাফিক বিভাগের সদস্যরা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১২, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিরাজমান রাজনৈতিক অস্তিরতা এবং গত ৫ আগস্ট শেখ হাসিনার আকস্মিক পদত্যাগসহ নানা কারণে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের স্থাপনা সমূহে আক্রমণ করে নির্বিচারে পুলিশ সদস্যদের হত্যা, আহত ও জ্বালাও পোড়ায়ের করণে দেশের অধিকাংশ থানা, ফাঁড়িতে দায়িত্বরত পুলিশরা কর্মস্থল ত্যাগ করে। পরবর্তীতে গত ৬ আগস্ট হতে সারাদেশের পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে। তাদের দাবি সমূহ পূরণ করবে মর্মে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ও সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে অবশেষে তাদের কর্মবিরতি ত্যাগ করে পুলিশ সদস্যরা  গত শুক্রবার (৮ আগস্ট) হতে কর্মস্থলে কাজ শুরু করেন।

তারই ধারাবাহিকতায় রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলার প্রবেশদ্বার রেশমবাগান পুলিশ চেকপোস্ট সোমবার (১২ আগস্ট) হতে ট্রাফিক বিভাগের সদস্যরা কাজে যোগদান করেছেন। এসময় কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই আশরাফ, টিআই জয়দেব, সার্জেন্ট মাসুদ, সার্জেন্ট ফজলে রাব্বি,সার্জেন্ট মুজাহিদ, টিএসআই সংঘ প্রিয়, এটিএসআই,নাহিদ, সফিক, এিদিব,  কনস্টেবল নোমান সহ পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই আশরাফ ও টিআই জয়দেব বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আজ( সোমবার) হতে স্বাভাবিক নিয়মে পুলিশ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছি। আমরা ছাত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল স্তরের মানুষের  সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রী বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন কাপ্তাইয়ের বীর কুমার

বাঙালি কিশোরীকে নিয়ে এসে রাঙামাটিতে আটক চাকমা যুবক

বাঘাইছড়িতে পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

রামগড় স্থলবন্দর নিয়ে গঠিত কমিটির পরিদর্শন ও মতবিনিময় সভা

মানিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কাউখালীর সুমেত চাকমা নিহত

কাপ্তাইয়ে তনচংগ্যা ও মারমা ভাষার বর্ণমালা প্রশিক্ষণের  উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি

আমরা আদিবাসী হিসেবে অধিকার চাই– উষাতন তালুকদার

রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবসে কৃষকদের মাঝে আলুর বীজ বিতরণ

ঈদগাঁওয়ে পাহাড় কেটে সাবাড় করছে সিন্ডিকেট, হাত গুটিয়ে বনবিভাগ

টিএসসিতে কাল থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’

error: Content is protected !!
%d bloggers like this: