বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফলতা, উদ্ধার করলো হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ

রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ২৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।  সুযোগ্য পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বারসহ তার সহকর্মীদের নিয়ে সাইবার ক্রাইমের মনিটরিং সেলের সফলতা কুড়িয়েছেন।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম মহোদয়ের সার্বিক তত্বাবধানে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেন জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।

বুধবার সকালে কোতয়ালী থানা প্রাঙ্গনে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সাইফুল ইসলাম।

সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপার ঐকান্তিক প্রচেষ্ঠায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যবধি ৩৭৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ মাসুদ রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে ত্রিপুরাদের নবান্ন উৎসব শুরু

কাপ্তাইয়ের ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

জুরাছড়ির মৈদংয়ে প্রতিবন্ধীদের মাঝে সোলার ও কম্বল বিতরণ 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া সচেতনতামূলক ও শিক্ষা সামগ্রী বিতরণ

দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ কাপ্তাই বিজিবির

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভ

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙামাটিতে সন্ত্রাস বিরোধী দেয়াল লিখন ও গ্রাফিতি এঁকেছেন সাধারণ শিক্ষার্থীরা

তরমুজের আগাম ফলন জুরাছড়িতে

বিলাইছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: