বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
প্রতিনিধি, মহালছড়ি, খাগড়াছড়ি
মে ২৯, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ ঘটিকায় মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি মোঃ সাজ্জাত হোসেন রাজু ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ ২য় গেই থেকে শুরু করে ক্যাম্পাস হয়ে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের ২৪ মাইল এলাকা পদক্ষিন করে ১ম গেইটে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সাবেক কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ হেলাল উদ্দিন, সদস্য সচিব মোঃ আশ্রাফুল সাকিব, সাবেক কলেজ ছাত্রদলের আহব্বায়ক মোঃ রবিউল ইসলাম রবিন।

খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইফাজকে কুয়েট ক্যাম্পাসের প্রধান গেট সংলগ্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে গুপ্ত সংগঠনের কর্মীরা। এই হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সারা দেশে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ মিছিল শেষে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের নবাগত প্রিন্সিপালকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন মহালছড়ি ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জুয়েল দাস, মোঃ জাহিদ জুয়েল প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে ভারতীয় রুপি ও মোটরসাইকেলসহ আটক ৩

সচেতনতার অভাব ও কুসংস্কারের কারণে পাহাড়ে কুষ্ঠ রোগ নির্মূল হচ্ছে না

রাঙামাটিতে তিন ক্যাটাগরিতে হবে ভোটার নিবন্ধন

হাসপাতালে সাংবাদিক পলাশ বড়ুয়া

বাঘাইছড়িতে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলায় মানুষের ঢল

পার্বত্য জেলায় একমাত্র সরকার অনুমোদিত কিডনী ডায়ালাইসিস সেন্টার রাঙামাটির ননিতা

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের জার্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

রাবিপ্রবি সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: