বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবান সড়ক নির্মাণে ‘রিফ এন্টারপ্রাইজ’এর অনিয়ম ও দূনীর্তি তদন্তের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বান্দরবান
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলায় ঠিকাদারী প্রতিষ্ঠান “মেসার্স রিফ এন্টারপ্রাইজ” কর্তৃক আলীকদম উপজেলা হতে নাইক্ষ্যংছড়ি দৌছড়ি রোড় চেইনিং ৩৮২০ হতে ৫৫৬০ মিটার রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে আলীকদম উপজেলার সবর্স্তরের জনসাধাণ।

বুধবার (১১ সেপ্টাম্বর) সকালে আলীকদম উপজেলা পরিষদের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মেসার্স রিফ এন্টারপ্রাইজ আলীকদম দৌছড়ি সড়ক নির্মাণে কি পরিমাণ অনিয়ম দূৃৃর্নীতি করেছে তা বলে শেষ করা যাবে না। বিশেষ করে পাহাড়ের মাটি কে বালি হিসেবে ব্যবহার, ঝিরি-ঝরনার পাথর ও নিম্নমানের ইট দিয়ে রাস্তা নিমার্ণ করছি,আমরা এলাকা বাসী এর প্রতিবাদ করলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আমাদের বাকরুদ্ধ করেছিলো। আমরা চাই সড়ক নির্মাণে এমন অনিয়ম ও দূর্নীতির সুষ্ঠ তদন্ত পূর্বক। ব্যবস্থা গ্রহণ করা হোক।

এর আগেও রিফ এন্টারপ্রাইজের বিরোদ্ধে একাধিক পত্র পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। তারপরও কেন প্রশাসন নিরব, আমরা চাই কাজের গুণগত মান ঠিক এবং অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে এর চেয়েও বড় যেকোন কর্মসূচি গ্রহণে আলীকদম বাসী প্রস্তুত।

মানববন্ধন শেষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হোসেন চৌধুরীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে রিফ এন্টারপ্রাইজের অনিয়ম ও দূর্নীতির তদন্তের দাবী জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন আলীকদম উপজেলার সবর্স্তরের জনসাধাণ।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্যমতে, ২০২১ সালে সড়কটি নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম ট্রেডার্স, রিপ এন্টারপ্রাইজ, ইউটিমং, অনন্ত বিকাশ ত্রিপুরা ও মার্মা এন্টারপ্রাইজ। বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ৫টি প্যাকেজে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১২ কিলোমিটার দীর্ঘ আন্তঃসংযোগ সড়ককের দ্বিতীয় অংশের নির্মাণের কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান রিফ কনস্ট্রাকশনের নামে ৫ কোটি টাকায় বাস্তবায়ন করছেন বিএনপি নেতা ঠিকাদার মশিউর রহমান মিঠুন। অন্যদিকে ৪৫ শতাংশ কাজের অগ্রগতি থাকলেও হিংসভাগ বিল উত্তোলনের অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। সড়ক টি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০২২ সালের জুন মাসে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা

চতুর্থ সঙ্গরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

রামগড়ে ইয়াবা সহ যুবক গ্রেফতার

অন্তর্বর্তীকালিন সরকারের ঘাড়ে রগকাটা জঙ্গি ভূত চেপে বসেছে– হাবিব উন নবী খান সোহেল

বাঘাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগনের লিডারশীপ প্রশিক্ষণ অব্যাহত

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে রাজস্থলীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাঙামাটিতে জেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি শুরু

error: Content is protected !!
%d bloggers like this: