সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২৩, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা সোমবার সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, কৃষি বিভাগ, প্রানী সম্পদ বিভাগ ও মৎস্য বিভাগকে উৎপাদন বাড়িয়ে সবসময় গনমুখী উন্নয়ন কার্যক্রম ত্বরাম্বিত করা এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের আহবায়ক ও উপজেলায় দ্বায়িত্বরত সদস্যর সাথে সমন্বয় করে কাজের অগ্রগতি মনিটরিং করার অনুরোধ জানান। এছাড়াও হস্তান্তরিত সকল বিভাগীয় প্রধানগণকে উন্নয়নমূলক কর্মকান্ডে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যবৃন্দকে সম্পৃত্ত রাখার অনুরোধ জানান।

জেলার অনাবাধি জমিকে চাষের আওতায় এনে লাভজনক ফলজ, বনজ ও কৃষিজ জমিভিত্তিক দুফসলী চাষের উপযোগী করে আত্বসামাজিক উন্নয়নের জন্য প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসতে হবে এ বিষয়ে হস্তান্তরিত বিভাগকে পরিষদের পক্ষ থেকে সবসময় ও সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রধান করেন। মাসিক সমন্বয় সভায় উন্নয়ন প্রকল্পের কর্মপরিকল্পনা সভার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠ পর্যায়ে পরিবর্তনের দৃশ্যমান চিএ তুলে আনার অনুরোধ জানান।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম এর সঞ্চালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য- দেব প্রসাদ দেওয়ান, সদস্য প্রণতি রঞ্জন খীসা, সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য ক্যওসিংমং, সদস্য নাইউপ্রু মারমা, সদস্য ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য দয়াল দাস, সদস্য মোঃ হাবিব আজম,সদস্য মিনহাজ মুরশীদ, সদস্য বৈশালী চাকমা, সদস্য এডভোকেট লুৎফুন্নেসা বেগম জিমি, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা রবি বড়ুয়াসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাঁশ কোড়লের নানান স্মৃৃতি

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবীতে কাপ্তাইয়ে মানববন্ধন

কাপ্তাইয়ের চৌধুরী ছড়ায় অগ্নিকান্ডে পুড়েছে দোকান বসতবাড়ি

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের সূচনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি

বিলাইছড়িতে দীপেন দেওয়ানের সমর্থনে শেষ মূহুর্তেও প্রচারণায় ব্যস্ত বিএনপি 

কাপ্তাইয়ে বিজয়া নৌ র‍্যালীর মাধ্যমে প্রতিমা বিসর্জন

error: Content is protected !!
%d bloggers like this: