বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অবশেষে নিখোঁজের ৪২ ঘন্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের লাশ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ২৬, ২০২৪ ৯:৪৮ পূর্বাহ্ণ

অবশেষে নিঁখোজের ৪২ ঘন্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের লাশ। তাঁরা হলেন চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬) এবং প্রিয়ন্ত দাশ। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। প্রিয়ন্ত দাশ হলো শাওনের খালাতো ভাই।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নিখোঁজ দুই পর্যটকের লাশ ভেসে উঠে বলে জানান ৯ নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো: সরোয়ার এবং ঐ এলাকার স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু।

ইউপি সদস্য মো: সরোয়ার জানান, আজকে সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠে বলে সংবাদ দিলে, আমি সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ ২ টি কর্ণফুলি নদী হতে উদ্ধার করে।

স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, গত মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিখোঁজ হন, ঠিক সেই জায়গায় কয়েক সেকেন্ড এর ব্যবধানে লাশ ২টি ভেসে উঠে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে খবর জানার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের লীডার কাজী নজরুল ইসলাম এর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল কর্ণফুলি নদী হতে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেন।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন  কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায়  এ ঘটনা ঘটে।

এদিকে  নিখোঁজ এর সন্ধানে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সহায়তায় কাপ্তাই ফায়ার সার্ভিস এবং কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দল নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও গত বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করা যাই নাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়াগ্গাছড়া চা বাগানে শ্রম আইন বাস্তবায়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রামগড় বিজিবি’র অভিযানে ৩টি ভারতীয় গরু আটক 

মহালছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা / উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দেওয়ার আহবান

ঈদগাঁওয়ের পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

কাল উদ্বোধন হচ্ছে বাঘাইছড়ি মডেল মসজিদ; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জুরাছড়িতে ভিটামিন-এ ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা

মনসা পূজা ঘিরে কাপ্তাইয়ের রাইখালীতে পাহাড়ি ছাগলের হাট জমজমাট

error: Content is protected !!
%d bloggers like this: