শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বরকল বিএনপির বর্ধিত সভায় জনগণের পাশে থাকার অঙ্গীকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২৮, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ

বিএনপি জনগণের দল, আগেও জনগণের পাশে ছিল আগামীতেও জনগণের পাশে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাঙামাটি জেলার বরকল উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক ও বরকল উপজেলা সমন্বয়ক মুজিবুল হক। উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সকল ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন- স্বৈরাচার সরকার ১৭ বছরে দেশকে পঙ্গু করে ভারতে পালিয়ে গেছে। দেশের এই দৈন্যদশা দূর করতেই তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছে। এই ৩১দফা জনসাধারণের দ্বারেদ্বারে পৌঁছে দিতে হবে। বক্তারা আরো বলেন- বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তাই নেতাকর্মীদের জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর আহবান জানান বক্তারা। ইতিমধ্যে জেলা বিএনপি উপজেলা পর্যায়ে বর্ধিত সভার মাধ্যমে দল গোছানো শুরু করেছে। পর্যাক্রমে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে দলকে আরো শক্তিশালী করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পূর্ণ

পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ ৫ চোর আটক

রাম রতন কার্বারী পাড়ায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপি যোগব্যায়াম প্রদর্শন সম্পন্ন

তীব্র তাপদাহে কাপ্তাইয়ে শুকিয়ে গেছে শতাধিক ছড়া, সুপেয় পানির সংকট

নানিয়ারচরে চৌরাস্তার মোড় থেকে পুরাতন বাজার সড়কের বেহাল দশা

বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র অনুমোদন

রাঙামাটিতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে দীপেন দেওয়ান

এক ঘন্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তা কলেজ ছাত্রী বৃষ্টি

বাঘাইছড়িতে বন্যার্ত্যদের মাঝে বিনামূল্যে খাবার ও  চিকিৎসা সেবা প্রদান মারিশ্যা জোন’র

error: Content is protected !!
%d bloggers like this: