বুধবার , ১ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ইংরেজি নববর্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের ক্রীড়া প্রতিযোগিতা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
জানুয়ারি ১, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

ইংরেজি নববর্ষকে বরণ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে বুধবার (১ জানুয়ারি) বিকেলে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিশু হতে বয়স্ক ব্যক্তিদের চকলেট দৌড়, বিস্কুট দৌড়, বস্তা দৌড়, হাড়িভাঙা, দড়ি টানাটানি, বালিশ বদল সহ বিভিন্ন আইটেমে মন্ডলীর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা.প্রবীর খিয়াং।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক জিসান বিন মাজেদ। এসময় তিনি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড মননকে প্রসারিত করে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সৎ ও মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার গুণগুলো খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে অর্জন করা যায়।

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা’র সভাপতিত্বে চার্চের সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, হাসপাতালের পরিচালক এবং অনুষ্ঠানের উদ্বোধক ডা: প্রবীর খিয়াং, মহিলা সমিতির সভানেত্রী মাসাংপ্রু খিয়াং, চার্চের পালক স্টিফেন জে মিত্র। এসময় মন্ডলির সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বক্সার সুর কৃষ্ণকে সেনাবাহিনীর সংবর্ধনা

১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে ঘর মেরামতের জন্য ২ পরিবারকে টিন প্রদান

ডা. রোমেল চাকমার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মরণফাঁদে পরিণত চন্দনাইশের হায়দার আলী সড়ক: তিন গ্রামের ৭ হাজার মানুষের অবর্ণনীয় দুর্ভোগ

কাপ্তাই লেকে অভিযানে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ 

কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

বান্দরবানে দুর্গম পাহাড়ে খাবার পানির জন্য হাহাকার

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে জেএসএস’র সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার

রাঙামাটি বান্দরবান সীমান্তে গোলাগুলিতে নিহত ৩

error: Content is protected !!
%d bloggers like this: