শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ১৫ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১৮, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

ভারতীয় সীমান্ত থেকে শুল্ক বিহীন অবৈধভাবে বিদেশী সিগারেট পাচারের সময় আবারো অন্তত ১৫ লাখ টাকার সিগারেট আটক করেছে সেনা-বিজিবির যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া-কাপ্তাই সড়কের বগাপাড়া ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭ বস্তা সিগারেট উদ্ধার করে।

এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি বিজিবি সেক্টর সদরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমরা সেনা-বিজিবি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিগারেটগুলো উদ্ধার করি।

জব্দকৃত বিদেশী সিগারেটগুলোর মধ্যে পেট্টোন ১৬ কার্টুন ও অরিস ৮ কার্টুন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত সিগারেটগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা। এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অবৈধ সিগারেটগুলো কাষ্টমসকে বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।

এদিকে, একদিন আগেই শুক্রবার দুপুরে রাঙামাটি থেকে সিএনজি অটোরিক্সায় করে কাপ্তাই সড়ক দিয়ে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় ১৫ লাখ ৬৮ হাজার ৯শ টাকার বিদেশী এই একই ব্র্যান্ডের অবৈধ পেট্টোন ও অরিস সিগারেট আটক করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে টাস্কফোর্স কমিটির অভিযানে জরিমানা

শেখ হাসিনার হীরকজয়ন্তী উন্নয়ন উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে কবিতা পাঠের আসর 

এক ঘন্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তা কলেজ ছাত্রী বৃষ্টি

দীঘিনালায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

‎রাঙামাটিতে শীতার্ত মানুষের পাশে চেম্বার অব কমার্স: ৮০০ পরিবারে কম্বল বিতরণ

বন্য হাতির খাদ্য ও আবাসস্থল নিরাপদ রাখতে কাপ্তাই বন বিভাগের প্রচারনা

নানিয়ারচরে ৩২৮১৬ জন পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র

বাঘাইছড়িতে নতুন ফর্মুলায় আদা চাষ প্রদর্শনী ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

রাষ্ট্রীয় মর্যাদা চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: