রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি জোনের উদ্যোগে মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

পাহাড়ি-বাঙালি যুবকদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।

মহালছড়ি জোনের জেএসও ক্যাপ্টেন তাহমিদ সামিন এই সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাবির-আল আসিফ, পিএসসি।

প্রথম ব্যাচের এ ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে পাহাড়ি-বাঙালি ২৫ জন যুবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ধারণা, ত্রুটি শনাক্তকরণ, মেরামত ও ব্যবহারিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ ধরনের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা এ ধরনের কারিগরি প্রশিক্ষণের আয়োজন করায় মহালছড়ি জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহালছড়ি জোনের উদ্যোগে এ আত্ম-কর্মসংস্থান মূলক প্রশিক্ষণ চলমান থাকবে বলে জানা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ ১৮ জনকে হাইকোর্টে তলব

বাঘাইছড়িতে সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে ১৫ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ

চিৎমরমে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা দূরীকরণের আলোচনা সভা ও মানববন্ধন

কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাপ্তাইয়ে দুইদিনে হাজারো পর্যটকের আগমন

রমজান উপলক্ষে কাপ্তাইয়ে বাজার মনিটরিং জোরদার

‎‎অসহায় রোগীর পাশে ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখা

বাঘাইছড়ি থানার বিশেষ অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: