মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৮, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ

রাজস্থলী প্রতিনিধি।

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ মার্চ মঙ্গলবার সকালে রাজস্থলী উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ়্য র‌্যালি, নাটিকা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও রাঙামাটি জেলা পরিষদ এর নারী ও শিশু ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” দিবসের শুরুতেই তিন শতাধিক নারীর প্রানবন্ত উপস্থিতিতে একটি বর্ণাঢ়্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শান্তনু কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর ছাত্তার, উপজেলা সমাজসেবা অফিসার জীয়া উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, রাঙামাটি জেলা পরিষদের নারী ও শিশু ক্ষমতায়ন প্রকল্পের রাজস্থলী উপজেলার এডুকেশন ফ্যাসিলিটেটর (ইউ.ই.এফ ) হাসারুন ত্রিপুরাসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রোগ্রামের নারী কর্মীদের পরিবেশনায় নারী জাগরণমূলক নাটক ও গান পরিবেশিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বনভান্তের ১০৪ তম জন্মদিন পালিত

রাজস্থলীতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামে নতুন প্রকল্পের সূচনা

রাঙামাটিতে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে টাইব্রেকারে সদরকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিলাইছড়ি

রাজস্থলীতে ৩৫তম মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্টে হেডম্যান পাড়ার জয়

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আহ্বান

ভিসি নিয়োগের দাবিতে রাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নানিয়ারচরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

অসহায় উবেন্টু চাকমার পাশে বিদায়ী মহালছড়ি ইউএনও শিবু দাশ

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই প্রেস ক্লাবের আলোচনা সভা

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের রামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শন

error: Content is protected !!
%d bloggers like this: