শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
জানুয়ারি ২৫, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ

রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ টা দোকান হতে ৫ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।

এসময় মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় বড়ইছড়ি করিম স্টোরকে ২ হাজার টাকা এবং মা ফার্মেসিকে ৫১ ধারায় ৩ হাজার টাকা সহ সর্বমোট ৫ হাজার  টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে বড়ইছড়ি বাজার তুষার ষ্টোরে বিষাক্ত হাইড্রোজ পাওয়ায়, তা ধ্বংস করা হয় এবং সতর্ক করা হয়।

কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং কাপ্তাই থানা পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: