শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজে তদারকি বাড়ানোর নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ

রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্মাণাধীন মডেল মসজিদগুলোর গুণগতমান নিশ্চিত ও নির্মাণ কাজের তদারকি বাড়ানোর নির্দেশ ও নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামোর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের ল’ এন্ড এস্টেট ও  অনুবাদ-সংকলন বিভাগের পরিচালক এবং মডেল মসজিদ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জনাব মুহাম্মদ রফিক উল ইসলাম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার নারকেল বাগান এলাকায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদের ছাদ ঢালাই কাজসহ শহরের কলেজ গেইট এলাকায় অবস্থিত জেলা মডেল মসজিদের বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহম্মদ ইকবাল বাহার চৌধুরী, সদর উপজেলার সাধারন কেয়ারটেকার মাওলানা মো. মিরাজ উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. ওমর আলী, মাওলানা মো. উসমানগণী, মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা মো. আব্দুল জাব্বার, হাফেজ মো. ইউনুছসহ আরো অনেকে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট ঠিকাদারদের নিকট থেকে নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ঠিকাদারদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন। পরে ভবনের বিভিন্ন অংশের কাজ ঘুরে দেখেন।

ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্মাণাধীন অবকাঠামোগুলোর কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য হবে না। কাজের ক্ষেত্রে কারো কোনো গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগতমান নিশ্চিত করা ও তদারকি বাড়ানোর নির্দেশ দেন।

তিনি আরো বলেন, ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদ। পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

কাপ্তাইয়ের ক্রীড়া সংগঠক কাজী মাকসুদুর রহমান বাবুল আর নেই

লক্ষীছড়িতে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল 

ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

ভূয়া পিবিআই কর্মকর্তা আওয়ামীলীগ নেতা রাসেল চৌধুরী গ্রেফতার

দূর্গা পুজা নিয়ে রাঙামাটি পুলিশ সুপারের আইন-শৃঙ্খলা সভা

রাঙামাটি রিজিয়নের বিশেষ সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চকরিয়ার হতভাগা ইউনুছ

খাগড়াছড়িতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” হেলথ ক্যাম্প উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: