বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস দুর্ঘটনায় আহত-৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে ৪ যাত্র আহত হয়েছেন। এদের মধ্যে জুয়েল দাশ (৪৫) নামের একজনের অবস্থা গুরুতর। অন্যরা হলেন- দিপংকর দত্ত (৪৩), সুজন চৌধুরী (৪২) ও মিলন চাকমা (২০)। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (২০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ঘাগড়া কলাবাগান মহিষছড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। রাঙামাটি শহর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা সুপার সার্ভিস চট্রমেট্রো ব-১১-০১৮৮ নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়।

বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন। এদের মধ্যে এক যাত্রী বাসের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে রাঙামাটি ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালান। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে গাড়ির নিচে চাপা পড়ে পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়া জুয়েল দাশ চট্টগ্রামের টেরী বাজার এলাকার বাসিন্দা। এছাড়া দীপংকর দত্ত চট্টগ্রামের বহদ্দারহাট ওয়াশা গলি, সুজন চৌধুরী কক্সবাজারের চকরিয়া এবং মিলন চাকমা রাঙামাটির লংগদুর ডানে আটারকছড়া এলাকার বাসিন্দা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. এন্হনী চাকমা জানিয়েছেন- আহত চারজনের মধ্যে গুরুতর আহত জুয়েল দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। বাকী তিনজনকে হাসপাতালের বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সবাই যেন উৎবমূখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে-রাঙামাটি জেলা প্রশাসক 

খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ

গ্রীন হিল সংস্থা, USAID-এর মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য প্রকল্পে দরপত্র আহ্বান

লংগদুতে প্রভাবশালী যুবলীগ নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হুইল চেয়ার পেয়ে উচ্ছসিত চলৎশক্তিহীন শাহ আলম 

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

রাঙামাটিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৩৪০ শিক্ষার্থী 

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’কে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: