মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদু মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে জিন তাড়ানোর নামে শারিরীক নির্যাতন ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়িস্থ জামতলা এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে জিন তাড়ানোর নামে শারিরীকভাবে নির্যাতন করেছে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বক্করসহ তার সহযোগি শিক্ষকরা। গত সপ্তাহে ওই মাদ্রাসায় শিশু নির্যাতনের মত একটি ঘটনা ঘটেছে।

‎খোঁজ খবর নিয়ে জানা গেছে, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা মাদ্রাসায় প্রায় সময় এধরনের ঘটনা ঘটে থাকে। গত কয়েক বছর আগে শিক্ষকদের নির্যাতনে এক শিশু মৃত্যু বরণ করে। এছাড়াও ওই মাদ্রাসার শিক্ষকদের আচার আচারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কৌতুহল বিরাজ করছে। ওই মাদ্রাসার শিক্ষকেরা শিক্ষর্থীদের ব্যাপারে যত্নশীল না হয়ে ব্যক্তি স্বার্থকে বেশি প্রধান্য দিচ্ছে। নির্যাতিত শিশু আব্দুর রহমানের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলে দীর্ঘ দিন ধরে ওই মাদ্রাসায় লেখাপড়া করে আসছে। ছেলে প্রায় সময় শিক্ষকদের বিষয়ে ছোট্ট খাটো অভিযোগ দিতো আমাকে। কিন্তু এসব অভিযোগ আমি আমলে নিতাম না। গত কয়েকদিন আগে আমার ছেলেকে জিনে পাইছে মর্মে বেধম মারধর ও নির্যাতন করে।

‎পরে ছেলেকে প্রথমে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার শিশু টিকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মাদ্রাসার শিক্ষক আবু বক্করও তার সহযোগীরা জিন তাড়ানোর নামে আমার ছেলের হাতে পায়ে ও শরীরে বেতের আঘাত দিয়ে নির্যাতন করা হয়। আমি প্রশাসনের কাছে তার সুষ্ঠু বিচার চাই। বর্তমানে শিশুটি রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

‎লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমি বিষয়টি জানতাম না। তবে খোঁজ খবর নিয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ব্যবস্থা নিতে বলবো।

‎এব্যাপারে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বক্কর মুঠোফোনে বলেন, তাকে ওই ভাবে কেউ মারধর করেনি। তবে তার উপর জিনের আছর ছিল। জিন তাড়াতে হয়তো বা মাদ্রাসার শিক্ষকরা তদবির করতে গিয়ে গায়ে আঘাত লেগেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় বীমা দিবসের র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ 

বরকলে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

লংগদু উপজেলা আ.লীগে কোন্দল আর বিভক্তি তুঙ্গে

জুরাছড়ি জোন কমান্ডার কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি

কাপ্তাইয়ে উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন ও উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত উক্যসাইন মারমা আর নেই

সকল জাতি গোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে চাই- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল

error: Content is protected !!
%d bloggers like this: