বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এবার ৯ জুয়াড়িকে গ্রেফতার করলো কোতয়ালী পুলিশ 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৪, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

 

রাঙামাটি কোতয়ালী থানা এলাকা থেকে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বাচ্চু মিয়া(৪৫), রমিজ আহম্মদ(৬০), আব্দুল গণি(৫৪), মোঃ রাসেল(৩৬), মামুনুর রশিদ(৪০), আব্দুর রহমান(৩৬), দুলাল সরকার(৫৮), সমেন্তু চাকমা(৩৩), সেকান্দার আলী(৪২)। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এনিয়ে গত ২০ দিনে শহরে দুটি অভিযানে ১৬ জুয়াড়িকে গ্রেফতার করলো কোতয়ালী থানা পুলিশ।

বুধবার ভোর রাতে কোতোয়ালী থানা এলাকায় একাধিক জুয়ার আসরে অভিযান চালায় কোতয়ালী পুলিশ। পরে সেখান থেকে জুয়ার সরঞ্জামসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন বলেন, রাঙামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান চালানো হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, কোতয়ালী থানার এসআই(নিঃ) ক্য লাহ চিং মারমার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে জুয়া খেলার সাথে সম্পৃক্ত ০৯ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর শহরের প্রতিভা ক্লাব থেকে ৭ জুয়াড়ি সুজয় চাকমা (২৫), নোয়া ধন চাকমা, বিজয় চাকমা (৩২),  অরূপ মজুমদার(৩৮), ইদ্রিস আলী(৪৫),  মোঃ রিদোয়ান (৩৫) ও সঞ্জিত কুমার দে (৬১)কে সরঞ্জাম ও জুয়ার বোর্ড থেকে চার হাজার ৬৮০ টাকা সহ গ্রেফতার করে কোতয়ালী পুলিশ।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পদোন্নতি পরীক্ষায় দেশ সেরা রাঙামাটির এটিএসআই রাহাত

কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন

‎বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ 

রাঙামাটিতে উইভ’র কর্মপরিকল্পনা সভায় বক্তারা  / পাহাড়ী সমাজে এখন নারী জাগরণের হাওয়া বইছে

বাঘাইছড়ি কাউন্সিলরদের ভোট চাইলেন নিখিল

দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে প্রথম হয়েছে খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ

বাঘাইছড়ি পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ-১

মহৎপ্রাণ মানুষকে পাশে চান ব্রেনস্ট্রোক করা কাউখালীর হতদরিদ্র গৃহবধূ শ্যামলী চাকমা

ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাইয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু 

error: Content is protected !!
%d bloggers like this: