মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেক-বাঘাইহাট সড়ক ডুবে তিনশত পর্যটক আটকা

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ৫, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে থেমে থেমে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাঘাইহাট–সাজেক সড়কের মাচালং বাজার এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ফলে সাজেক–খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

সড়ক ডুবে যাওয়ায় মাচালং ও সাজেকের বিভিন্ন স্থানে অন্তত তিনশত জনের বেশি পর্যটক আটকা পড়েছেন। আটকে পড়া পর্যটকদের পারাপারে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তায় উপজেলা প্রশাসন কাজ করছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলায় করে পর্যটকদের পারাপারের চেষ্টা চলছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানিয়েছেন, সড়কের উপর আনুমানিক ৫ থেকে ৬ ফুট পানি প্রবাহিত হওয়ায় গাড়ি চলাচল একেবারেই সম্ভব নয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, অনেকে বাঁশের ভেলা ও নৌকার সাহায্যে সড়ক ডুবে যাওয়া অংশ পার হচ্ছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছিলেন, তারা আবার সাজেকে ফিরে গেছেন। পানি নেমে গেলে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল পুনরায় শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৪৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পার্বত্যাঞ্চলে শান্তি বিনষ্টকারী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না- দীপংকর তালুকদার

জুরাছড়ি পাবলিক সার্ভিস দিবস পালিত

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটির প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে উপজেলা পরিষদের সংবর্ধনা

ঈদগাঁও-ফুলছড়িতে বন উদ্ধার শেষে বৃক্ষরোপণ কর্মসূচি।

কোতয়ালী পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

দীঘিনালায় ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

শপথ নিলেন চন্দ্রঘোনা ইউপির নির্বাচিত সদস্যরা

কাউখালীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: