বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবি

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ১৩, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয় ৪৩টি লুসাই ও ত্রিপুড়া পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবির খাগড়াছড়ি সেক্টর। খাগড়াছড়ি সেক্টর এর আওতাধীন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ও ২৭ বিজিবি মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা প্রদান করে। বিজিবি ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারকে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র সহ নগদ অর্থ সহায়তা প্রদান করে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ ঘটিকায় সাজেক রুইলুই পাড়া ত্রিপুড়া কমিউনিটি সেন্টারের সামনে এসব সহায়তা প্রদান করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি,জি। এসময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।

পরে সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশ্য বলেন, সাজেকে ভয়াবহ আগুনে স্থানীয় ৪২ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে আগামীতেও এই ধরনের সহায়তা অব্যহত থাকবে।

উলেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী সাজেকে ভয়াবহ আগুনে শতাধিক রিসোর্ট কটেজের পাশাপাশি স্থানীয় লুসাই ও ত্রিপুড়া পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে ৯ অক্টোবর হতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হচ্ছে

নানিয়ারচরে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

কাপ্তাইয়ে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব!

কাপ্তাইয়ে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি শিক্ষকদের অনুদান প্রদান

জমির বিরোধ মীমাংসায় সফলতা পাচ্ছে লিগ্যাল এইড অফিস

রাজস্থলীতে মৈত্রীর জল ছিটিয়ে বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণ করল মারমারা

রামগড়ে আসামির হামলায় আহত থানার এসআই

অনৈতিক কার্মকান্ডের দায়ে রাঙামাটিতে হোটেল মেহেদীকে জরিমানা, আটক-২

বান্দরবানে মাতৃভাষায় বই পেল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা

error: Content is protected !!
%d bloggers like this: