বুধবার , ১৯ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটির লংগদুতে চার সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
মার্চ ১৯, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে রাতের আঁধারে চার সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মো. সোহাগ (৩৮) নামের এক ভাড়ায় মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। সোহাগ লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঘটনা ঘটলেও আজ (বুধবার, ১৯ মার্চ) জানাজানি হয়। লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে লংগদু থানায় মামলা হয়েছে। আসামী সোহাগকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

নির্যাতিতার পরিবার জানিয়েছে- গেল মঙ্গলবার সন্ধ্যায় ভাইয়ের বাসা থেকে ফেরার পথে বখাটে সোহাগ পিছন থেকে ওই নারীকে মুখ চেপে ধস্তাধস্তি শুরু করে।একপর্যায়ে ধানের জমিতে শুইয়ে ফেলেন। এসময় ওই নারী হাতে থাকা মোবাইল দিয়ে কল দেওয়ার চেষ্টা করলে সোহাগ মোবাইল কেড়ে নিয়ে মাটির গর্তে ঢুকিয়ে দেন। পরে ওড়না কেড়ে নিয়ে তার মুখ বাঁধার চেষ্টা করলে ওই নারী চিৎকার শুরু করেন। চিৎকার শুনে লোকজন এসে তাকে উদ্ধার করে।

নির্যাতিতার স্বামী জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেল। খবর পেয়ে বাসায় গিয়ে দেখেন তার স্ত্রীর অবস্থা খারাপ। সারাদিন রোজা রেখেছে। এ ঘটনায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলছে। পরে তাকে স্থানীয় ফার্মেসিতে নিলে তারা উন্নত চিকিৎসার জন্য লংগদু সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভিকটিম ও তার পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে লংগদূ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ গ্রেফতার করে রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবশেষে পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণে দুয়ার খুলছে

পানছড়ি হত্যাকান্ডের প্রতিবাদে অবরোধ বাজার বয়কট বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বাঘাইছড়িতে সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে ১৫ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ

নানিয়ারচরের দূর্গম মংখোলাতে প্রবারণা পূর্ণিমা

জুরাছড়িতে উৎপাদনশীলতা দিবস পালিত

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা / দুই বছরেই শক্ত ভিত্তির উপর আজকের পত্রিকা

রুমায় দক্ষতা ও উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ 

জুরাছড়িতে উৎসব মূখরভাবে চলছে গণ টিকা

কাপ্তাইয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

error: Content is protected !!
%d bloggers like this: