সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২৪, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) জেলা মাসিক সভা চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৪ মার্চ ২০২৫) সকালে রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার হস্তান্তরিত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সভার শুরতেই হস্তান্তরিত বিভাগের প্রধান ও মাসিক সভায় উপস্থিত সকলকে আগাম বিজু, বাংলা নতুন বছর ও ঈদের শুভেচ্ছা জানান। চেয়ারম্যান বলেন উৎপাদনমুখী যে সমস্ত বিভাগ রয়েছে আগামীর উন্নয়ন অগ্রযাত্রার জন্য আগামী অর্থবছরে যাহাতে উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে প্রানী সম্পদ বিভাগ, মৎস্য বিভাগ ও কৃষি বিভাগকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে পাশাপাশি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যা করণীয় মন্ত্রণালয়ের সাথে সমন্বয় রেখে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রকল্প কাজের বাস্তবায়নের পাশাপাশি এলাকা ভিত্তিক কিছু আত্বসামাজিক উন্নয়নমুখী নতুন পদক্ষেপ ও গ্রহন করতে হবে। যাহাতে প্রান্তিক জনগোষ্ঠি উন্নয়নের ধারায় অংশীদার হতে পারে। তরমুজ ও আনারস চাষে যাহাতে কৃষক সহজে বাজারজাত করে লাভবান হয় সেই বিষয়ে কৃষি বিভাগকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নীবির তত্বাবধানের মাধ্যমে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে পরিষদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে দেব প্রসাদ দেওয়ান, সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, সদস্য মোঃ হাবীব আজম, সদস্য মিনহাজ মুরশীদ, সদস্য এডভোকেট লুৎফুন্নেসা বেগম, সদস্য সাগরিকা রোয়াজা,সদস্য বৈশালী চাকমা,সদস্য দয়াল দাশ, সদস্য ড্যানিয়েল লাল মুয়ান সাং ডাংখোয়া, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য নাইউপ্রু মারমা,পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান পরিষদের ভুমি কর্মকর্তা উজলা রাণী চাকমাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলায় ৪র্থ অর্থনৈতিক শুমারি শুরু, তালিকায় ২৭৪৩৭ প্রতিষ্ঠান

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

কাপ্তাই বিএসপিআই এ যৌন হয়রানির অভিযোগে  অভিযুক্ত শিক্ষক এবং অধ্যক্ষ এর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আধুনিক আর নান্দনিকতায় তৈরি ‘নিসর্গ পড হাউস’ কাপ্তাইয়ের পর্যটনে নতুন আকর্ষণ

শান্তি চুক্তির ২৬ বছর পূর্তিতে রাঙামাটিতে নানা আয়োজন

বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা অভিলাষ তঞ্চঙ্গ্যার

কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় নৌ চলাচলে বিঘ্ন

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ নিয়ে জুরাছড়িতে এডভোকেসি সভা

সমতল-পাহাড়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব – উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ঈদগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: