মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ১, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ। পরিবেশ রক্ষায়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এবং প্রজন্মকে একটি সবুজ ও টেকসই পৃথিবী উপহার দিতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় আঙিনায় মঙ্গলবার বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল সিকদার, নুরুল হুদা, শাহাজাহান এম এ, আহাসান উল্লাহ, নুরুল আবছার,জালাল আহমদ, কাউছার আলম তুহিন, আশরাফ সিদ্দিকী নাদিরশাহ, সাইফুল ইসলাম, এহেতেশাম সাইমুল হক তুহা, আল আতাছ ছাদেকী তুহিন (২০১৬), ইরাদ, শাহিন শাহ, শাহিন (২০২২ ব্যাচ), ও শাহিন (২০২৪ ব্যাচ)।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলে মিলে গাছের চারা রোপণ করে কর্মসূচিকে সার্থক ও অর্থবহ করে তোলেন।

এসময় বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের অক্সিজেনের প্রধান উৎস। এটি কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে সহায়তা করে। গাছ মাটি ক্ষয় রোধ করে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং স্থানীয় পরিবেশকে শীতল ও মনোরম রাখে। বিদ্যালয়ের চত্বরে ফলজ গাছ রোপণের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা পুষ্টিগুণসম্পন্ন ফলের পাশাপাশি আর্থিক উপকারও পাবে।

চারারোপণ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় চত্বরে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও শিক্ষণীয় উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
১/৭/২০২৫ খ্রি.

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

পার্বত্য অঞ্চলের মানুষ দেশের উন্নয়নে কাজ করছে -মন্ত্রী শ ম রেজাউল করিম

বাঘাইছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির বৈষম্যর প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন

আবারও চ্যাম্পিয়ন সুর কৃষ্ণ চাকমা

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা সর্বস্বরের মানুষের

জনপ্রিয় হচ্ছে কাপ্তাই ‘কায়াকিং ক্লাব’

রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবসে পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

বাঘাইছড়িতে দুই শতাধিক পরিবার পেল বিজিবির ঈদ সামগ্রী 

নারী পুলিশ ও ভিকটিমদের সাথে যৌন হয়রানীর অভিযোগ আদালতের পিপির বিরুদ্ধে

error: Content is protected !!
%d bloggers like this: