রবিবার , ২৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
মার্চ ২৬, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলাস্থ্য স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দুই শতাধিক অসহায়,অস্বচ্ছল ও দুঃস্থ রোগীদের দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

রবিবার(২৬মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারে এ বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

এ সময় বাতব্যথা,মেডিসিন ও শিশু বিষয়ে বিশেষজ্ঞ ডা. বিশ্ব জ্যোতি চাকমা,পানছড়ি উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স’র মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুমেন চাকমাসহ অভিজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।

এ বিনামূল্যে চিকিৎসা সেবা উপলক্ষে আয়োজক কমিটিরা জানান, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই,অস্বচ্ছল ও দুঃস্থ এমন রোগীদের জন্য আজ এই জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা
দেয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান,আমি বিনা পয়সায় চিকিৎসা সেবা ও ঔষধপত্র পেয়ে খুবই উপকৃত হলাম। এ রকম বিনামূল্যে চিকিৎসা সেবা ভবিষ্যতেও আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তারা।

এ দিন বিনামূল্যে চিকিৎসা সেবায় সার্বিক ব্যবস্থা ও সহযোগিতায় ছিলেন স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টার’র চেয়ারম্যান ধীমান খীসা,ভাইস চেয়ারম্যান অতীশ চাকমা,ব্যবস্থাপনা পরিচালক শৌনক চাকমা,
মার্কেটিং ম্যানেজার অর্জুন বৈষ্ণব, মার্কেটিং অফিসার : চিংসু চাকমা প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুমায় প্রসূতি সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড; দুইজনের যাবজ্জীবন

চাঁদাবাজির অভিযোগ তোলা বিএনপি নেতা সেই ইসমাইলকে বহিষ্কারের দাবিতে কাউখালীতে বিক্ষোভ

রাঙামাটিতে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতিবিষয়ক পরামর্শ সভা

চন্দনাইশে ৭৭ হাজার শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হচ্ছে

পর্যটকদের আকৃষ্ট করতে বাঘাইছড়িতে নির্মাণ হল লাভ পয়েন্ট 

পর্যটকবান্ধব শহরের উদ্যোগ জেলা পুলিশের / এক বনরূপাতেই ম্লান রাঙামাটির সৌন্দর্য!

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন; সম্পাদক ঝুলন দত্ত 

রাঙামাটি জেলা পরিষদের ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

error: Content is protected !!
%d bloggers like this: