মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রেসক্লাবকে পার্বত্য মন্ত্রণালয়ের ৯০ টন চাল বরাদ্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
মার্চ ২৫, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ

‘বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় তিন পার্বত্য জেলার প্রেসক্লাবকে ৩০ মেট্রিক টন করে মোট ৯০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তিন জেলার তিনটি প্রেসক্লাবকেই তিনটি করে প্রকল্পের বিপরীতে ১০ মেট্রিক টন করে ৩০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখার উপসচিব মোহাম্মদ নাহিদ ইসলামের সই করা এক বরাদ্দপত্রে এসব তথ্য জানানো হয়েছে।

বরাদ্দপত্রে জানানো হয়েছে, ‘বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অনুকূলে ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদানের নিমিত্তে বরাদ্দ বিতরণের সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হলো।

এতে আরও জানানো হয়, খাগড়াছড়ি প্রেসক্লাবের জন্য আসবাবপত্র ও তৈজসপত্র ক্রয় প্রকল্প; খাগড়াছড়ি প্রেসক্লাবের ভবন সংস্কার ও মেরামত এবং সিসিটিভি স্থাপন ও সাউন্ড সিস্টেম  স্থাপন প্রকল্পের জন্য ৩০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়।

একইভাবে রাঙামাটি প্রেসক্লাবের প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় প্রকল্প; রাঙামাটি প্রেসক্লাবের জন্য কম্পিউটার/ল্যাপটপ ক্রয় ও পয়ঃনিষ্কাশনের জন্য সেফটি ট্যাংক নির্মাণ প্রকল্পের জন্য ৩০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়।

আবার বান্দরবান প্রেসক্লাবের অফিস ভবন মেরামত ও সংস্কার এবং বৃষ্টির পানি নামার সুবিধার্তে পাকা চ্যানেল তৈরিকরণ; প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের অফিস কক্ষ সংস্কার; প্রেসক্লাবের নিয়নবাতি সাইনবোর্ড স্থাপনসহ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ৩০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

বান্দরবানে ক্ষমতাসীন দলের দোহাই দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

কাপ্তাইয়ে শেখ রাসেল দিবসের নানা আয়োজন

রামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ও সতর্কবার্তা

কাপ্তাইয়ের ভালুকিয়ার এবিএম ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা, বন্ধের নোটিশ জারি

জুরাছড়িতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিত্যপণ্যের মুল্য সহনীয় রাখতে কাপ্তাইয়ে অভিযান

মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে প্রথম হয়েছে খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: