শনিবার , ২৯ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
মার্চ ২৯, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ

বিলাইছড়ি উপজেলার প্রবীণ ব‍্যক্তিত্ব, উপজেলা কার্বারী এসোশিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত চিৎগুলা চাকমা (কার্বারী) এর সাপ্তাহিক অন্ত‍্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা সভাপতি আর্য্যলঙ্কার মহাথেরসহ বিক্ষুমন্ডলী উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) তাঁহার কুলগত গুণগ্রাহী, আত্মীয়-স্বজন, সমাজ ও বিভিন্ন এলাকার এবং ভিন্ন জেলার কল‍্যাণমিত্রদের সমন্বয় ও সহায়তায় বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কারাদনসহ বিভিন্ন দান কার্যের সমারোহে এ প্রয়ানোত্তর মহান পূণ‍্যকর্ম সম্পাদিত হয়েছে।

উল্লেখ‍্য, তিনি ২০ মার্চ ২০২৫খ্রি: রোজ: বৃহস্পতিবার বার্ধক‍্যজনিত জরা-ব‍্যধিতে আক্রান্ত অবস্থায় তাঁহার নিজ বাসায় শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন। তাঁহার জন্ম ১৯৩১ সালের ১লা মে। এ হিসেবে প্রয়ানকালে তাঁহার বয়স বর্তমান ৯৪বৎসর।

তাঁহার চারপুত্র ও বৃদ্ধ স্ত্রীসহ অসংখ‍্য গুণগ্রাহী রেখে যান। সর্ব কণিষ্ঠ পুত্র বৌদ্ধ শাসনে ভিক্ষুত্ববরণ করে বৌদ্ধ সাধনায় ব্রত রয়েছেন।

পূণ‍্যসভায় তাঁহার জীবদ্দশার স্মৃতিচারণ করা হয়। তাঁর ঘণিষ্ঠজনেরা স্মৃতিচারণে বলেন, প্রকৃতপক্ষে তিনি একজন সৎব‍্যক্তি ছিলেন। তিনি কখনও মিথ‍্যাকে প্রশ্রয় দিতে রাজি ছিলেন না। যেখানে তাঁর মিথ‍্যা বা অসত‍্যের দৃষ্টিগোচর হয়েছে, সেখানে তিনি তার প্রতিবাদ করেছেন।

তাছাড়া তিনি একজন সাহিত‍্যিক ছিলেন বলেও স্মৃতি চারণে বলা হয়। তিনি সামাজিক ও সংকৃতির অবক্ষয়মূলক বাস্তব বিষয়গুলো নিয়ে লেখা-লেখি করে কবিতা বা সাহিত‍্য রচনা করতেন বলে জানা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নত লেট্রিন ও পয়:বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে সরকারের সাথে এনজিওরা সহায়ক ভূমিকা পালন করছে-মংসুইপ্রু চৌধুরী

১৫ হাজার কিলোমিটার ভ্রমণ করে ভারতের রোহান আগরওয়াল এখন রুপসি কাপ্তাইয়ে

রুমায় অগ্নিদুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান

পানছড়ি ফোর মার্ডার / বয়সের চেয়ে বাড়তি জনপ্রিয়তায় কাল হয়েছে জীবনে

কাউখালীতে পুষ্টি সপ্তাহ শুরু

তমিজিয়া মাদরাসা ৫৫ বছর পর পেল আধুনিকমানের নতুন একাডেমিক ভবন

বঙ্গবন্ধু হেরিটেজ ‘হালদা’র উজানে তামাকচুল্লি গুড়িয়ে দিলো প্রশাসন

৭ মার্চ উপলক্ষে নানিয়ারচরে নানান প্রতিযোগিতা

পার্বত্য চট্টগ্রামে আদিবাসী পরিচয়, ইতিহাস ও রাজনৈতিক বিতর্ক

মারমা সংস্কৃতির উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতার আহবান

error: Content is protected !!
%d bloggers like this: