সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ১৪, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যােগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি (১৪ এপ্রিল) সোমবার বিকেলে পিসিসিপি’র জেলা কার্যালয় কাঠালতলী এলাকা হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার পরে পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পিসিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি গিয়াস উদ্দিন রানা, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক মহিবুল্লাহ্ নুহাশ, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা সাজেদা বেগম, সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথী, মোহনা আক্তার, পিসিসিপি রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পিসিসিপি’র বক্তারা বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব ঘিরে যাতে কোনো সাংস্কৃতিক বিকৃতি না ঘটে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের বৈশাখের দিনে আমাদের উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সংস্কৃতিবানদের কাছে এমনটা দেখতে পাচ্ছি না।

বক্তারা আরো বলেন, “নিজস্ব সংস্কৃতির চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে চাই, নিজস্ব শেকড়ের গান রচনা করতে হবে। বৈশাখের চেতনা হচ্ছে- অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সুস্থতার লালন করা।”

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এ দিন বাঙালি জাতিসত্তার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে দেশব্যাপী সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কাপ্তাই শিশু নিকেতন স্কুলে ক্লাস পার্টির বর্ণিল আয়োজন 

বাঘাইছড়িতে ৭ই মার্চ পালিত

সাজেকে বনবিভাগ কার্যালয়ে ইউপিডিএফের হামলা ও লুটপাট

মহালছড়িতে প্রবল বর্ষণে ঘরের দেয়াল ধস, বৃদ্ধার জীবন বাঁচাতে এগিয়ে এলো সেনাবাহিনী

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও সাক্ষরতা অভিযান

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজস্থলীতে শেষ হল দুর্গা উৎসব

ঈদগাঁওয়ে ফসলী জমির টপসয়েল কেটে নিচ্ছে ভাটা মালিকরা

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য দিল রেড ক্রিসেন্ট

কাপ্তাইয়ে প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ

error: Content is protected !!
%d bloggers like this: