রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টিবাগানের উপকরণ বিতরণ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ২৭, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ

বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন” প্রকল্পের আওতায় প্রদর্শনী কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৬২ জন কৃষকের প্রত্যেকের হাতে ছয়টি করে বিভিন্ন জাতের ফলদ চারা, ১২টি শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজির বীজের প্যাকেট, একটি করে বীজ সংরক্ষণ পাত্র, ইউরিয়া সার ৮ কেজি, টিএসপি সার ৭ কেজি, এমওপি সার সাড়ে ৬ কেজি এবং সাইনবোর্ড সহকারে একটি করে ঘেরা বেড়া নেট তুলে দেওয়া হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান কৃষকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বীজ বপণের সময়সূচী, সঠিক নিয়মে চারা রোপণ, চারাবেড তৈরির পদ্ধতি ও সার ব্যবস্থাপনা সম্পর্কে বিশদ আলোচনা করেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সঠিক পদ্ধতিতে চাষাবাদ করলে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত উৎপাদন বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।”

অনুষ্ঠানে কৃষকদের মধ্যে উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা যায়। তারা জানান, প্রাপ্ত উপকরণগুলোর যথাযথ ব্যবহার করে তারা নিজেদের পরিবারে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে চান।

উল্লেখ্য, পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা আনোয়ারুল আজিমের মৃত্যুতে নজরুল ইসলাম আজাদের শোক

খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণে এডভোকেট নাজিম উদ্দিন

‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হারিয়ে যাওয়া ভাষা, সাহিত্য সংস্কৃতি ও জীবন আচার ফিরিয়ে আনতে হবে’

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আটক

মহালছড়ি সফরে জেলা প্রশাসক: উন্নয়ন ও জনসচেতনতার দিগন্ত উন্মোচন

‎ঈদগাঁওয়ে চেক মামলায় চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

সুরের মূর্ছনায় গৌরবের ২৫ বছর: চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার রজতজয়ন্তী ২৫ সেপ্টেম্বর

লংগদুতে পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় মাইনী বাজারে ২ দোকানিকে অর্থদন্ড

বাঙ্গাল হালিয়ায় মহা সংঘদান অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: