বুধবার , ১৪ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
মে ১৪, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ

রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪মে) দুপুর ১২ টার দিকে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় তানজিনার।তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।

পরিবার সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় আজও বিলে কাজ করতে যায় তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করে সে। পথেমধ্যে বৃষ্টি শুরু হলে সাথে বজ্রপাত হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় ইবসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এবিষয়ে লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব জানান, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুলিশ কাজ করছে। পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: