সোমবার , ৮ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রিসেন্ট  দিবস পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
মে ৮, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে
বিশ্ব রেডক্রস  ও রেডক্রিসেন্ট  দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৮মে) সকালে জেলা রেড ক্রিসেন্ট  ইউনিটের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পরপরেই  বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী টি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে জেলা শহরস্থ অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে ক্লাব’র অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিন   উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
এ উপলক্ষ্যে আলোচনা সভায়  বক্তারা বলেন পৃথিবীকে আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণ স্থান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি ও চেষ্টায় শান্তি ও মানবতার কল্যানে কাজ করতে এগিয়ে আসা জ্বীন হেনরি ডুনান্টকে আজকের দিনে সারা বিশ্ব স্বরণ করছে। আমরা সকল কাজই আন্তরিকভাবে করি,  এই স্লোগানে সকল মানুষকে মানবতার দার উন্মোচন করে একে অন্যের পাশে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। এসময় অতিথিরা আরও বলেন  মানবতার শক্তিতে বিশ্বাস করে রেড ক্রিসেন্ট রেড ক্রিসেন্ট সোসাইটির সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানটি ধর্ম- বণর্, জাতি-গোষ্ঠী নির্বিশেষে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের  কর্মপরিধির কোন সীমানা বা প্রাচীর নেই বলে মন্তব্য করেন বক্তারা।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী,জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা,জেলা অতিরিক্ত পুলিশ সুপার  জিনিয়া চাকমা,খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুল গণি মজুমদার,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ত্রিনা চাকমা,সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং থুই মারমা, রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, যুব রেডক্রিসেন্ট সদস্য ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তফসিল ডিসেম্বরে, ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটিতে ইমাম সমিতির আলোচনা সভা / শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে

আর্থ-সামাজিক উন্নয়নে রামগড়ে বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

রামগড়ে মরিচের বস্তায় মিলল ৮ কেজি গাঁজা, পাচারকারী আটক

বান্দরবানের রুমায় / ৬ কোটি টাকার সড়ক নির্মাণ চলছে নিম্নমানের ইটে

কাপ্তাই ও চন্দ্রঘোনা থানায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন 

রাইখালীর জগনাছড়িতে যুবকের আত্মহত্যা

বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা সেবা নিয়ে বন্যা কবলিতদের পাশে বাঘাইহাট জোন

কাপ্তাইয়ে পক্ষকাল ব্যাপী বিজয় মেলা শুরু

error: Content is protected !!
%d bloggers like this: