বুধবার , ২১ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

৫ দফা দাবিতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ২১, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাঙামাটির কাপ্তাই শাখার আয়োজনে ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবী আদায়ে বুধবার (২১মে) সকাল ১০টা হতে বেলা ১২টা পযন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এই  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মো.বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক কাজী আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ আলম, সহ-সভাপতি কবিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহাবুব রহমান ও আবদুর রহিম, যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি দিদার হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম।

বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচীর ৫ দফা দাবী গুলো উপস্থাপন করে বক্তারা বলেন, ঈদুল আযহার পূর্বে এপিএ (APA) বোনাস এবং অপেক্ষমান ওটিএ বিল পরিশোধ করতে হবে, ছুটি নগদায়ন পূর্বের ন্যায় চালু করতে হবে। ফ্যসিবাদের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ২০ মার্চ ২০২৫ইং বিদ্যুৎ ভবনে অত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলাকারী বিদ্যুৎ শ্রমিকলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পূর্ব শত্রুতার জের, টিউবওয়েলে মিললো বিষাক্ত সাপের মাথা 

বান্দরবানে বুদ্ধ ভিক্ষু সম্মেলন শুরু

বিলাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার মাহফিল

দারিদ্রকে জয় করে দূর্গম বিলাইছড়ির ফারুয়া হাই স্কুলের কুশল বাবু তঞ্চঙ্গ্যা পেল জিপিএ-৫

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

করলিয়া প্রকল্পে বদলে যাচ্ছে ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ির ৮০ পরিবারের জীবন

খাগড়াছড়িতে ‘বই পাঠ উৎসব’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

কাপ্তাইয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন 

দীঘিনালায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি

error: Content is protected !!
%d bloggers like this: