মঙ্গলবার , ১০ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে শিশু কণ্যার লাশ উদ্ধার: নিঁখোজ আরও –১

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
জুন ১০, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন রাইখালী ফেরীঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে জোয়ারে পানিতে ভাসমান অবস্থায় আসা ১১ বছরের একটি শিশু কন্যার লাশ দেখা গেলে স্থানীয় জনগণ লাশটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন।  পরে চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরা লাশটি উদ্ধার করে নিয়ে এসে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২ টায় এই উদ্ধারের ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।

ওসি আরোও জানান, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের রাইখালীর বাসিন্দা রিক্সা চালক জনৈক মো. আব্দুল গনির বাড়িতে চট্টগ্রাম ষোলশহর এলাকায় বসবাসকারী তার মেয়ের পরিবার ও পাশ্ববর্তী প্রতিবেশী ভোলা জেলার একটি পরিবার সহ মোট ছয় জন সদস্য ঈদ উপলক্ষে বেড়াতে আসেন। মঙ্গলবার (১০ জুন) সকাল ৯ টায় কোদালা সোলতানিয়া মাদ্রাসার পাশে জাহাঙ্গীর ড্রাইভার ঘাটায় রিক্সা চালক মো. আব্দুল গনির নাতি মোহাম্মদ ইমন (৬) ও ভোলা থেকে বেড়াতে আসা আট বছরের মেয়ে কর্ণফুলী নদীতে খেলার সময় গভীর পানিতে তলিয়ে যায়। দুপুর সাড়ে বারটায় মেয়েটির মরদেহ চন্দ্রঘোনা রাইখালী ফেরীঘাট কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা গেলেও রিক্সা চালক মো: আব্দুল গনির নাতির লাশ উদ্ধার করা যাই নাই।

রিক্সা চালক মো. আব্দুল গনি জানান, সবার অজান্তে খেলা করার সময় তার নাতি ইমন ও ভোলা থেকে আসা ছোট মেয়েটি কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। মেয়েটির মরদেহ উদ্ধার হলেও তার নাতি ইমন এখনো নিঁখোজ রয়েছে। ইমনের পিতার নাম মো. ফোরকান। নিহতের  স্বজনরা নিঁখোজ ইমনের সন্ধানে কর্ণফুলি নদীতে অবস্থান করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৮ দোকান, ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

মেদাকচ্ছপিয়ায় টহল টিমের মোটরসাইকেলকে পেছন থেকে বাসের ধাক্কা, আহত-৩

জুরাছড়িতে সৌর বিদ্যুতে আলোকিত পাহাড়ি গ্রাম

শর্ট সার্কিটের আগুনে পুড়েছে বসতঘর

রামগড় সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু

খাগড়াছড়িতে ঘরোয়া পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞা প্রত্যাহার ১ সেপ্টেম্বর থেকে

কোতয়ালী থানার অভিযানে মাদককারবারী ও মাদকসেবী ৪ জন গ্রেফতার

কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক শৈফু খিয়াং এর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: