বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি পৌরসভার কর্মসম্পাদন সহায়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২৬, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

রাঙামাটিতে পৌরসভার কর্মসম্পাদন সহায়ক কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাঙামাটি পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন।

সভায় কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কমিটির সদস্যরা হলেন- মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরাগ বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সরিৎ কুমার চাকমা ও জেলা শিক্ষা অফিসারসহ আরো অনেকে।

সভায় পৌরসভার রাজস্ব আদায়ের অগ্রগতি, এসেসমেন্ট কার্যক্রম, উন্নয়ন কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, বিদ্যুতায়ন কার্যক্রম, জন্ম নিবন্ধন সম্পর্কিত ও স্থায়ী কমিটি, TLCC, WC & IUGIP প্রকল্প সম্পর্কিত আলোচনা করা হয়।

সবাই অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে কিভাবে পৌরসভার উন্নয়ন ও পৌরবাসীর ভাগ্য পরিবর্তন করা যায় সে লক্ষ্যে কাজ করতে সকলের সহযোগিতা চেয়েছেন পৌর প্রশাসক। এ-সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: