বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সহকারী পরিচালক 

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
জুন ২৬, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০:০০ টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও কমিউনিটি ক্লিনিক ও উপ- স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন বলে জানা যায়।

এসময় পরিচালকের সঙ্গে পরিদর্শন ও নিরীক্ষণ দলের উপস্থিত ছিলেন অডিট এন্ড একাউন্ট অফিসার দেওয়ান মোহাম্মদ সেলিম উদ্দিন, এসএএস সুপার মো. শহিদুল ইসলাম, এসএএস সুপার  সৈয়দ মো: হাসিবুর রহমান, অডিটর মো. আবু বাশার এবং ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট কিরণধর চাকমা।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুরজিত দত্ত ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ এবং হাসপাতালের সুবিধা অসুবিধার কথা জানেন। জানা গেছে, পরিদর্শন টীম ২২ তারিখে সিভিল সার্জন কার্যালয়, ২৩ তারিখে জুরাছড়ি বরকল স্বাস্থ্য কমপ্লেক্স, ২৪ তারিখে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স, ২৫ তারিখে কমিউনিটি ক্লিনিক এবং ২৬ তারিখে দুর্গম বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন।

এতে আরও জানা গেছে, বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল খুবই কম থাকার কারণে হঠাৎ রোগীর চাপ যদি বেড়ে যায়, তাহলে  সামাল দেওয়া খুবই  কঠিন হয়ে পড়ে। বর্তমানে ম্যালেরিয়া ও ভাইরাস জনিত রোগীর সংখ্যা বেশি পরিলক্ষিত হচ্ছে। তাই স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি এবং হাসপাতাল কর্তৃপক্ষ ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ও জনবল বৃদ্ধি করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনসিটিএফ রাঙামাটি শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি দীপংকর তালুকদার

আ.লীগের সাথে আঁতাত করে বিএনপির ভাবমুর্তি ক্ষুন্নকারীদের রেহাই দেওয়া হবে না-অ্যাডভোকেট মামুন

ঐক্যবদ্ধভাবে কাজ করলে, ধানের শীষের বিজয় অনিবার্য– বাঘাইছড়িতে দীপেন দেওয়ান

কিশোর গ্যাং–মাদকমুক্ত রাঙামাটি গড়ার দাবিতে মানববন্ধন

বন্যায় জুরাছড়ির উন্নয়ন বোর্ডের সেতু ক্ষতিগ্রস্ত

পিসিসিপি চবি শাখার সভাপতি আনসারী, সাধারণ সম্পাদক ইমন

সাংগ্রাই উৎসবে মাতোয়ারা চিৎমরম 

ঢাকায় গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে প্রত্যয়নপত্র দিলো রাঙামাটি জেলা জামায়াতের আমীর

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে পুষ্টিকর খাবার বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: