সোমবার , ৭ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ির জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জুলাই ৭, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। জেলা পরিষদের ১৪ জন নির্বাচিত সদস্যের যৌথ অভিযোগের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, চেয়ারম্যান জিরুনার বিরুদ্ধে পরিষদের নির্বাচিত সদস্যদের অবমূল্যায়ন, বিভাগীয় কর্মকর্তাদের সাথে অসদাচরণ, স্বজনপ্রীতি, শিক্ষক বদলির নামে বাণিজ্য, বিল অনুমোদনে ঘুষ গ্রহণসহ নানা ধরনের চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ বর্তমানে তদন্তাধীন থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই আদেশের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে বিকেলে একটা চিঠি পেয়েছি। তাঁকে দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।’

এর আগে ২০২৪ সালে ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরেই স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ উঠছিল। সম্প্রতি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করলে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে। তদন্তের স্বার্থে কার্যক্রম থেকে তাঁকে বিরত রাখার এই পদক্ষেপ স্থানীয় প্রশাসনিক স্বচ্ছতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন দাবীতে বান্দরবানে বিএনপির মানববন্ধন

কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় 

টানা বৃষ্টিতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি

মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীট উদ্ধার, আটক-৬

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

মহালছড়িতে দুই গ্রাম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, সহায়তার আশ্বাস

রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই বিএসপিআই’র আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রাম

পাহাড়ি নারী উদ্যোক্তার পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

দুস্থ ৪০ ব্যক্তি পেলো খাগড়াছড়ি রিজিয়নের সহযোগীতা

বিশ্ব শিশু দিবস ঘিরে রাঙামাটিতে ইয়ুথ এর নানান আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: