মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে জুলাই বিপ্লব প্রদর্শনীতে সাধারণ মানুষের ভীড়

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ১৫, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

জুলাই বিপ্লব পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জুলাই বিপ্লব প্রদর্শনীতে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ঈদগাঁও থানা সংলগ্ন ফকিরা বাজার, বাস ষ্টেশন ও পোকখালীতে জুলাই বিপ্লব প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে হাজারো জনতা অংশগ্রহণ করে বিপ্লবে ছাত্র-জনতার বীরত্ব, শহীদদের আত্মত্যাগ ও বিপ্লবের বীভৎস স্মৃতি ও ফ্যাঁসিবাদী আওয়ামী সন্ত্রাসী এবং তার দোসর কর্তৃক ছাত্র জনতার উপর চালানো বর্বর হামলা ও গণহত্যার পৈশাচিক চিত্র দেখে উপস্থিত জনতা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

এ জুলাই প্রদর্শনীর সমন্বয় করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈদগাঁও উপজেলা সংগঠক তারেকুর রহমান।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের ৩, ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল ঈদগাঁও। এ সময় আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের বর্বর হামলায় নুরুল মোস্তফা নামে মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়। এছাড়া গুরুতর আহতদের মধ্যে দিনমজুর মো. বেলাল উদ্দিনের এক হাতে এক বছর পরও চিকিৎসকের পরামর্শ মতে রড রয়েছে। যার কারণে সে এখনো স্বাভাবিক চলাফেরা করতে পারছে না।

জাতির মুক্তির জন্য জুলাই বিপ্লবে ঈদগাঁওর ছাত্র-জনতা এত ত্যাগ করলেও আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরাফেরা করাতে নিহত, আহত ও আন্দোলনে জড়িত ছাত্র-জনতা আতঙ্কে দিন পার করছে বলে জানান জুলাই যোদ্ধা এডভোকেট এস কে ফারুকী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

খাগড়াছড়িতে ট্রাক্টর উল্টে মালিক নিহত, আহত ৪

পাউবো’র ইক্ষু, সাথী ফসল, গুড় উৎপাদনের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গাউছুল আজম মাইজভান্ডারীর ১১৭তম ওরশ শরীফ: / কনকনে শীত উপেক্ষা করে মাইজভান্ডারে আশেক-ভক্তের ঢল নেমেছে

বাঙ্গালহালিয়াতে ৩ দিনব্যাপী অষ্টপ্রহর মহোৎসব ও ধর্মীয় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

সাংগ্রাই উৎসবে মাতোয়ারা চিৎমরম 

কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে বুদ্দিজীবী ও বিজয় দিবস উদযাপন সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: