মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে আজ রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে একটি নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, আনসার, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন ও টহল, যানবাহন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি চিহ্নিতকরণ, আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করা সকলের সম্মিলিত দায়িত্ব। তিনি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী যাতে কোনো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হয়, সে লক্ষ্যে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন এবং সর্বদা সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ সংস্থার প্রস্তুতি ও গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করেন এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: