সোমবার , ১১ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে কাপ্তাইয়ে শ্রমিক দলের বিজয় র‍্যালি 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১১, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই শ্রমিক দলের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকালে এই উপলক্ষে কাপ্তাই জেটিঘাট হতে বিজয় র‍্যালি বের হয়ে নতুন বাজার এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম এর  সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন।

এ সময় তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার হত্যা, জুলুম, নির্যাতন, বাক স্বাধীনতা হরণসহ, দিনের ভোট রাতে করে অন্যায় ভাবে ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করে পালিয়ে গেছে। এ সময় তিনি শ্রমিকদের নানা অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের  সভাপতি মমতাজ মিয়া। কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে এসময় বিশেষ রাঙামাটি জেলা শ্রমিক দলের সহ সভাপতি আনিছুর রহমান, মোঃ আলমগীর কবির,সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কাপ্তাই  উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম (নুরু ড্রাইভার), উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক আপেল, কাপ্তাই উপজেলা  কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, সাধারণ সম্পাদক মো: মাসুদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, নতুন বাজার অটো রিক্সা শ্রমিক দল সভাপতি মোঃ তোফাজ্জল, সাধারণ সম্পাদক মিয়া হোসেন, কাপ্তাই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো: হারুন, চিৎমরম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাসেল, চন্দ্রঘোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন, রাইখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাফর, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, জেটিঘাট ঠিকাদার শ্রমিক দলের মোহাম্মদ ইউনুস সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই মসজিদভিত্তিক শিশু গণশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

খাগড়াছড়িতে ছড়ার মাঝখানেই ভবন নির্মাণ কাজ / বর্ষায় পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের

রাজস্থলীতে বান্দারবান সড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের বেওয়ারিশ লাশ উদ্ধার

বাঘাইছড়ি / ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড মসজিদসহ ঘরবাড়ি

নিরাপদ খাদ্য ও প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় বাঘাইছড়িতে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

সনাকের উদ্যোগে রাঙামাটিতে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা

শেখ হাসিনার বিচার দাবিতে রামগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশ্ব স্যানিটেশন ও হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভার র‍্যালী ও আলোচনা সভা

কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

খাগড়াছড়ি সীমান্তে ৭৯ ভারতীয়কে জোরপূর্বক পুশইন করেছে বিএসএফ

error: Content is protected !!
%d bloggers like this: