মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চিঠি সংশোধন করতে জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি’র আল্টিমেটাম

প্রতিবেদক
প্রতিনিধি, রাঙামাটি
আগস্ট ১২, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ

রাঙামাটিতে বাঙালিদের জমি বেচাকেনা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে জেলা পরিষদ চেয়ারম্যানেকে চিঠি বাতিল করে আগের নিয়মে ফিরে যেতে আল্টিমেটাম দিয়েছে পিসিসিপি। এর আগে গত ২৯ জুলাই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার পার্বত্য মন্ত্রণালয়ে এক চিঠি লিখে জমি বেচাকেনার ব্যাপারে নির্দেশনা চেয়েছেন।

এই চিঠির কারনে বাঙালিরা জমি বেচাকেনায় হেডম্যান প্রতিবেদন পাবেন না, ফলে কেউ বিপদে পড়ে যেমন জমি বিক্রিও করতে পারবেন না, তেমনি কেউ চাইলেই অন্যের জমি কিনতেও পারবেন না। ফলাফল অত্যান্ত ভয়াবহ হবে। এই চিঠি বাতিল অথবা এই প্রক্রিয়া বাতিল করে বাঙালিরা আগের নিয়মে যাতে জমিবেচা কেনা করতে পারে এই বিষয়ে আজ (১২ আগষ্ট) মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সাথে তার অফিসে সরাসরি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপির কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা সাক্ষাৎ করে আল্টিমেটাম দেন।

পিসিসিপি নেতৃবৃন্দ চেয়ারম্যানকে বলেন, আগামী ৪৮ ঘন্টার ভিতর এই চিঠি সংশোধন করতে হবে। এবং বাঙালিদের জমি বেচাকেনায় কোন জটিলতা রাখা যাবে না। যদি জেলা পরিষদের চেয়ারম্যান তার অবস্থান থেকে সরে না আসে তাহলে পিসিসিপি কঠোর আন্দোলন এর ডাক দিবে।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন সহ পিসিসিপি’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহে কাপ্তাইয়ে উদ্বুদ্ধকরণ সভা 

রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কাপ্তাই উপজেলার নতুন কমিটি গঠন

খাগড়াছড়ির গুইমারা ও রামগড়ে একাধিক গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

সাংগ্ৰাই উৎসবকে সামনে রেখে পথচারীদেরকে শরবত খাওয়ালেন মারমা তরুণ-তরুণীরা

রাঙামাটিতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা বিএনপি-জামাতসহ ৮ প্রার্থীর

সাজেকের দূর্গম লক্ষীছড়িতে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান

বিলাইছড়িতে যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: