শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়ির সারোয়াতলীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ২২, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ৩০নং সারোয়াতলী ইউনিয়নের মেদেনীপুর এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৩০ নং সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি সোনা রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. সেলিম উদ্দিন বাহারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০ নং সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জ্যোতিষ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক মিটুন চাকমা সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সম্মেলনে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সম্মেলনে সকলের ঐক্যবদ্ধ উপস্থিতি প্রমাণ করে যে বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং বহুমাত্রিক সংস্কৃতি ও সম্প্রদায়ের মিলনস্থল, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একই লক্ষ্য ও স্বপ্নে একত্রিত হয়।

উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণকারীদের সমাগমে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে সারোয়াতলী ইউনিয়ন বিএনপি হবে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ও চন্দ্রঘোনা থানায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন 

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কাপ্তাইয়ে কামারের দোকানে

আইজিপি ব্যাজ পেলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার

অবশেষে নিখোঁজের ৪২ ঘন্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের লাশ

কাপ্তাই এলপিসিতে কারখানায় চুরি হওয়া যন্ত্রাংশসহ একজন আটক

মাইসছড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে শিক্ষক হাবিবুল হককে স্মরণ করলেন সহকর্মীরা

মাতৃভাষা দিবসে নানিয়ারচরে বিভিন্ন প্রতিযোগিতা

ঈদে সাজেক ভ্রমণে পর্যটকরা পাবেন ১৫% ছাড়

কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: