শনিবার , ৩০ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মানবতায় বগাচতর কর্তৃক জেলা পরিষদ সদস্য, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঘর প্রদান

প্রতিবেদক
গোলামুর রহমান, লংগদু, রাঙ্গামাটি
আগস্ট ৩০, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

“কর্ম যার যার মানবতা সবার” এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি লংগদুতে মানবতায় বগাচতরের উদ্যোগে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া এবং রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বেলা ২টায় বগাচতর ইউনিয়নের চৌরাস্তা বাজারে সংগঠনটির নিজস্ব ক্লাবে, সংগঠনের সাধারন সম্পাদক নবী হোসেনের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলার কৃতি সন্তান রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ডাক্তার খোকন, ৫নং ওয়ার্ডের মেম্বার তৈয়ব আলী, উপদেষ্টা আলী আকবর, মাওলানা মোজাম্মেল হক,মাওলানা আনিছুর রহমান সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

এসময় বগাচতর আইডিয়াল দাখিল মাদ্রাসা এবং মাহাজন মাদ্রাসার এসএসসি দাখিলে এ প্লাস এবং এগ্রেড প্রাপ্ত নয় জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক তুলেদেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ। একই সময় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলেদেন উক্ত সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ।

উল্লেখ্য সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার আগে, পূর্ব রাঙ্গীপাড়া এলাকায় আগুনে পুড়ে বসতবাড়ি নিঃস্ব হওয়া মামুনের ঘরটি পুনরায় নির্মাণ করে দেয় মানবতায় বগাচতর নামক সংগঠনটি। সে ঘরটির চাবি প্রদানের মাধ্যমে ঘরটি উদ্বোধন করেন জেলাপরিষদ সদস্য। পরে ফিতা কেটে ঘরে প্রবেশ করে দোয়া মুনাজাতের মাধ্যমে অসহায় দম্পতিকে ঘরটি বুঝি দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির জুরাছড়ি সফর করলেন জেলা প্রশাসক

কাপ্তাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

রাঙ্গুনীয়ার ইটভাটা গিলে খাচ্ছে রাস্তা-নদীর পাড়, চলছে বালু উত্তোলন, ঝুঁকিতে সড়ক 

রুপনা মায়ের হাতে ঘরের চাবি তুলে দিলেন জেলা প্রশাসক

শেষ মূহুর্তের তুলির আঁছড়ে ব্যস্ত মৃৎশিল্পীরা; এবার কাপ্তাইয়ে ৮ টি মন্দিরে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে

রাঙামাটিতে ৩ লক্ষ ৬২ হাজার মাস্ক বিতরণ করবে ব্র্যাক

বান্দরবান শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপির

চিৎমরমে কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: কৃষিবিদ কাজল তালুকদার

গণমাধ্যম সংস্কার কমিশনে ‘আদিবাসী’ শব্দের ব্যবহারের প্রতিবাদ পিসিসিপি’র

error: Content is protected !!
%d bloggers like this: