বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে জামায়াত প্রার্থীর ব্যানারে কাঁদা নিক্ষেপ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজার-৩ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুরের ব্যানারে রাতের অন্ধকারে কাঁদা নিক্ষেপের ঘটনায় এলাকায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। গত সোমবার রাতের কোনো এক সময় ঈদগাঁও উপজেলার বার আউলিয়া বাজার এলাকায় ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা।

পরদিন স্থানীয়রা ব্যানারের ময়লাযুক্ত অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঘটনা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, জামাত ও সচেতন নাগরিকরা এটিকে পরিকল্পিত ও কাপুরুষোচিত কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানান।

সাবেক ছাত্র নেতা লায়েক ইবনে ফাজেল বলেন, সাহস থাকলে সরাসরি বিরোধিতা করুন, রাতের অন্ধকারে চোরের মতো এ কাজ করা রাজনৈতিক সংস্কৃতির লাঞ্ছনা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

স্থানীয় সচেতন মহল মনে করেন, নির্বাচনের আগে এমন কর্মকাণ্ড শুধুই প্রতিহিংসা নয়, বরং গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকি স্বরূপ। জনসমর্থনে আস্থাহীন হয়ে কি প্রতিপক্ষের প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে—এ প্রশ্ন নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনা রাজনৈতিক বিতর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আলোচনার মাত্রা বাড়িয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিএইচটি সুপ্রিমসংঘ কাউন্সিলের প্রথম কার্যনির্বাহী সভা

সু-শাসন প্রতিষ্ঠায় কাপ্তাইয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

কাপ্তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

দাম বেড়েছে মান বাড়েনি / গ্রাহকদের সাথে প্রতারণা করছে বিস্কুট কোম্পানিগুলো

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ডংনালায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

লংগদু উপজেলাতে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ

দীঘিনালায় সেগুন কাঠ বোঝাই জীপ গাড়ি উল্টে গুরত্বর আহত ৩

মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীট উদ্ধার, আটক-৬

জুরাছড়িতে উৎসব মূখরভাবে চলছে গণ টিকা

প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের জন্য আন্তরিক-দীপংকর তালুকদার  

error: Content is protected !!
%d bloggers like this: