শনিবার , ৫ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও অসুস্থ রোগী পেলো ওয়াদুদ ভূইয়ার আর্থিক উপহার

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুলাই ৫, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি পাড়ার গ্রাম্য বাজারে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং আরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় মুবাছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (০৫ জুলাই) ভোরে হঠাৎ বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দোকান ঘরে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা চেষ্টা চালালেও দোকান দুটি পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মংলা মারমা ও ভগদত্ত চাকমা জানান, পুড়ে যাওয়া দুই দোকানে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল ছিল, যা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ ও তিন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ উপহার প্রদান করেন। এছাড়াও অত্র এলাকার অসুস্থ এক রোগীকেও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

আর্থিক উপহার ও সহযোগিতা প্রদান কালে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, জননেতা ওয়াদুদ ভূইয়া আপনাদের ব্যথায় ব্যথিত। তাই দুঃসংবাদ শুনেই চুপ করে না থেকে দ্রুত আর্থিক উপহার পাঠিয়ে দেন ও যেকোনো ভাবে সহযোগিতার আশ্বাস এবং সহমর্মিতা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে ক্ষুদে ডাক্তার ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা

মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া

রাঙামাটিতে দুর্বৃত্তরা আগুন দিল সিএনজিতেঃ যানবাহন চলাচল বন্ধ, ২ ঘন্টা পরে চালু 

ঈদগাঁওয়ে ৬০০ গ্রাম গাঁজা নিয়ে নারীসহ আটক-২

কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

প্রযুক্তির ছোঁয়ায় পার্বত্য শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বারোপ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার 

ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা জব্দ করলো রামগড় বিজিবি

দীঘিনালা একতা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

পর্যটকশূন্য রাঙামাটি: নির্দেশনায় ব্যবসায়ীদের হতাশা

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: