রবিবার , ১৩ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ে উন্নয়ন বিরোধীদের সুখবর নেই- ব্রি. জেনারেল জাহাঙ্গীর আলম

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১৩, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রি. জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রতিটি সদস্য জীবনবাজি রাখতে সর্বদা দায়বদ্ধ।  শান্তিচুক্তি সম্পাদনের পর ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় সেনাবাহিনী পাহাড়ের সকল জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিরাপত্তা বিধানে অক্লান্ত পরিশ্রম করছে।

সরকারের ইতিবাচক তৎপপরতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন এবং সন্ত্রাসের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে অলীক স্বপ্ন দেখছেন; তাদের জন্য কোন সুখবর নেই বরং সন্ত্রাসী-চাঁদাবাজদের মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগ করা হবে।

রবিবার দুপুরে খাগড়াছড়ি সদর জোনের রিক্রিয়েশন হলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার।

এ সময় তিনি আরো বলেন সিভিল প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে পার্বত্য এলাকার উন্নয়নে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে পাহাড়ের জনবৈচিত্র্য এবং নৈসর্গিক সৌন্দর্য্যকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকান্ড এগিয়ে নেয়ার এখনই সময়।

এসময় তিনি আরো বলেন, সরকারের আন্তরিকতায় পাহাড়ে উন্নয়নের যে অগ্রযাত্রা সাধিত হচ্ছে, তা ধরে রাখা এবং এগিয়ে নেয়া সবার দায়িত্ব।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক আতাউর রহমান রানা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী, কেইউজে’র সাবেক সভাপতি নুরুল আজম ও সা: সম্পাদক কানন আচার্য্য, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমা, প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক আজিম-উল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বিডিনিউজ প্রতিনিধি সমির মল্লিক, সাংবাদিক আল মামুন ও মাঈন উদ্দিন মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

এ সময় খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, প্রেসক্লাবের সা: সম্পাদক আবু তাহের, সাবেক সা: সম্পাদক আবু দাউদ, কেইউজে’র সা: সম্পাদক সৈকত দেওয়ান, বাংলাভিশন প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, কেইউজে’র সহ-সভাপতি দুলাল হোসেন, আমাদের সময় প্রতিনিধি রফিকুল ইসলাম, কেইউজে’র  সদস্য রুপায়ন তালুকদার, প্রথম আলো প্রতিনিধি জয়ন্তী দেওয়ান এবং কেইউজে সদস্য শঙ্কর চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে ‘আদিবাসী’ ও ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’: আইনগত স্বীকৃতি নিয়ে বিতর্ক

লোটাস শিশু সদনে আসবাবপত্র দিলেন অজিত কুমার তঞ্চঙ্গা ও উমা চাকমা

দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ: জুরাছড়িতে মিডওয়াইফারি ও নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন

আগুনে পুড়লো জেলার সবচেয়ে বড় বাজার মাইনীমূখ

বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে পূজামন্ডপ পরিদর্শনে ইউএনও

বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় তিন পার্বত্য জেলা থেকে রাঙামাটি আল আমিন ফাজিল মডেল মাদ্রাসার অংশগ্রহণ

রাবিপ্রবিতে একুশে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবাসহ ডিবি’র জালে মাদক ব্যবসায়ি আটক

এবারও পাহাড়ের সেরা কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ: শতভাগ পাস, জিপিএ-৫ পেলেন ৪৭ জন

error: Content is protected !!
%d bloggers like this: