বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে ৯ মাসে সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
অক্টোবর ২৩, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

খাগড়াছড়িতে বিজিবির সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তে চালানো হচ্ছে নিয়মিত অভিযান। গত নয় মাসে অভিযানে মাদক, বিভিন্ন চোরাচালানের মালামাল ও অস্ত্র, গুলি উদ্ধারসহ ২৭ জন’কে আটক করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এ তথ্য জানিয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙার যামিনী পাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। ব্রিফিংয়ে যামিনি পাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেদ ইবনে হোসেন উপস্থিত ছিলেন  তিনি বলেন, বাংলাদেশ ভারতের সাথে চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এলাকার ৫৪০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা, চোরাচালান দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। রিজিয়নের অধীনে থাকা ১৩টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় অভিযান, নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রেখেছে। অভিযানে চলতি বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ১৯ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে।

এছাড়াও খাগড়াছড়ির সীমান্তে অবৈধভাবে পুশ ইন জিরো ট্রলারেন্সে নেমে এসেছে। সীমান্তে সক্ষমতা বাড়াতে বিওপি বাড়ানোসহ পাহাড়ে অপারেশন উত্তরণের আওতায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি, গান পাউডার, ১ হাজার বোতল বিদেশি মদ, ৩৩০ কেজি গাঁজা, ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৪৫টি গরু, মহিষ ও ছাগল। এছাড়াও বিপুল পরিমাণ মোবাইল ফোন, বিদেশি সিগারেট, কাপড় ও আতশবাজি আটক করা হয়েছে।

এ সময় ২৩ বিজিবির সহকারী পরিচালক আবুল লেইচসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বুদ্ধধর্মই নির্বাণ লাভের পথ, অন্য কোনো ধর্মে তা সম্ভব নয়: বিপুল জ্যোতি মহাথের

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী পিয়াস গণিত অলিম্পিয়াডে চতুর্থ

রাঙামাটিতে চতুর্থ সংঘরাজ তিলোকানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত

টিসিবির পণ্য সরবরাহে জেলা প্রশাসকের তদারকি

সাধু সাধু ধ্বনিতে শেষ হল দেশের সর্ববৃহৎ বুদ্ধমূর্তির উদ্বোধনী অনুষ্ঠান

দীঘিনালা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দপ্তর সম্পাদককে বহিষ্কারের সুপারিশ 

রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত / নারীকে সম্পত্তির অধিকার দিতে হেডম্যানদের কাজ করতে হবে-দীপংকর তালুকদার

পাহাড়ি ঢলে ওয়াগ্গা পাগলি খালে নিখোঁজ গৃহবধূ

‎রাঙামাটি সদরে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: